Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সকাল হতেই দেখা গেল এটিএম ভাঙা, টাকা লুঠ, আগুন জ্বলছে, মালদা ও ইটাহারে

দ্য ওয়াল ব্যুরো : একই সময় একই কায়দায় দু দুটো এটিএম কাউন্টার থেকে টাকা লুঠ হল উত্তরবঙ্গের দুই জেলায়। মেশিন ভেঙে টাকা লুঠ করে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার ও উত্তর দিনাজপুরের ইটাহারে। ইংরেজবাজারের ২ নম্বর কলোনি এলাকার একটি

সকাল হতেই দেখা গেল এটিএম ভাঙা, টাকা লুঠ, আগুন জ্বলছে, মালদা ও ইটাহারে

শেষ আপডেট: 16 February 2019 10:45

দ্য ওয়াল ব্যুরো : একই সময় একই কায়দায় দু দুটো এটিএম কাউন্টার থেকে টাকা লুঠ হল উত্তরবঙ্গের দুই জেলায়। মেশিন ভেঙে টাকা লুঠ করে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার ও উত্তর দিনাজপুরের ইটাহারে। ইংরেজবাজারের ২ নম্বর কলোনি এলাকার একটি এটিএম কাউন্টার থেকে শনিবার কাকভোরে ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। মেশিনও ভাঙা ছিল বলে জানিয়েছেন সকালে দোকান খুলতে আসা ব্যবসায়ীরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় ব্যবসায়ী গৌড় বন্দ্যোপাধ্যায় বলেন,  “সকালে দোকান খুলতে এসে দেখি, এটিএমের  ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। সামনে গিয়ে দেখি, মেশিন ভাঙা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।” পুলিশ এসে তদন্ত শুরুর বেশ কিছুক্ষণ পরে মালদা মেডিক্যাল কলেজের পিছনে রেললাইন থেকে উদ্ধার হয় এটিএম কাউন্টারের কিছু ভাঙা অংশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এই এটিএমে অনেকদিন ধরে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। তাই পরিকল্পনা করেই এটি ভাঙার ছক করে দুষ্কৃতীরা। একই সময়ে এটিএম কাউন্টার লুঠের ঘটনা সামনে আসে ইটাহার চৌরাস্তা লাগোয়া ইটাহার বালুরঘাট রাজ্য সড়কেও। এখানেও সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে দেখতে পান ধোঁয়া বের হচ্ছে বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে। পরে গিয়ে দেখেন গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে মেশিন। ওই ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেলেই টাকা ভরা হয়েছিল ওই এটিএমে। খোয়া যাওয়া অর্থের পরিমাণ সম্পর্কে কিছু না বলতে চাইলেও কয়েক লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলে মনে করা হচ্ছে। ইটাহার থানার তদন্তকারী আধিকারিকদের ধারণা, এখানেও দুষ্কৃতীরা আগে থেকে ছক করেই হানা দেয়। এটিএম এর রক্ষী ফিরদৌস সালাম জানিয়েছেন, শুক্রবার রাতে এটিএম কাউন্টার বন্ধ করে চলে গিয়েছিলেন তিনি। শনিবার সকালে এসে দেখেন, তা ভেঙে টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।

```