Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

কাউকে না জানিয়েই নাকি ভুতনি সেতুর উদ্বোধন, তরজা তুঙ্গে মালদায়

দ্য ওয়াল ব্যুরো, মালদা: ভুতনি সেতুর উদ্বোধন ঘিরে বিতর্ক তুঙ্গে উঠল মালদায়। সূত্রের খবর, বহু প্রতীক্ষিত এই ভুতনি সেতুর উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ গতকাল, স্বাধীনতা দিবসের দিন ভুতনি সেতুর উদ্বোধন করে

কাউকে না জানিয়েই নাকি ভুতনি সেতুর উদ্বোধন, তরজা তুঙ্গে মালদায়

শেষ আপডেট: 16 August 2019 12:30

দ্য ওয়াল ব্যুরো, মালদা: ভুতনি সেতুর উদ্বোধন ঘিরে বিতর্ক তুঙ্গে উঠল মালদায়। সূত্রের খবর, বহু প্রতীক্ষিত এই ভুতনি সেতুর উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ গতকাল, স্বাধীনতা দিবসের দিন ভুতনি সেতুর উদ্বোধন করে ফেললেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। এই নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সূত্রের খবর, এ ভাবে আচমকা সেতুর উদ্বোধন করায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফোনে বকুনি দিয়েছেন গৌরচন্দ্র মণ্ডলকে। ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রও। মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি চর। গঙ্গা ও ফুলহার নদী দিয়ে ঘেরা এই চরে তিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষাধিক মানুষের বাস। বহু বছর ধরে এই চরের বাসিন্দাদের মূল ভূখণ্ডে আসতে হতো নৌকোয়। জীবনের ঝুঁকি নিয়ে। স্বাধীনতার পর থেকে ভুতনী চরের মানুষের একটাই দাবি ছিল ভুতনি চরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য পাকা সেতু হোক ফুলহর নদীর উপর। বহু আন্দোলনের পর ২০১৪ সালে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও মন্ত্রী সাবিত্রী মিত্রর উদ্যোগে ভুতনি সেতুর শিলান্যাস করা হয়। ওই বছরেই শুরু হয় কাজ। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার কথা ছিল। অভিযোগ স্বাধীনতা দিবসের দিন হঠাৎই কাউকে কিছু না জানিয়ে এই ভুতনি সেতুর উদ্বোধন করে ফেলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। সাইকেল, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির জন্য আপাতত এই সেতুর উদ্বোধন করা হয় বলে জানান সভাধিপতি। কিন্তু এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৎকালীন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, “ভুতনি সেতুর উদ্বোধনের বিষয়টি আমার জানা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভুতনি সেতুর উদ্বোধন করবেন এমনটাই জানতাম।” তিনি জানান, বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং রাজ্য নেতৃত্বকেও জানিয়েছেন তিনি। সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল অবশ্য সাফাই দিয়েছেন, “আপাতত সাইকেল, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির জন্য উদ্বোধন করা হলো এই সেতুটি। আগামীতে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।” কিন্তু প্রশ্ন উঠেছে, তিনি যখন উদ্বোধনই করলেন তখন বিষয়টি ভুতনি সেতু তৈরির দাবিতে বহু আন্দোলনের সাক্ষী তৎকালীন মন্ত্রী সাবিত্রী মিত্রকে অথবা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে জানালেন না কেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।

```