Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ডাক্তার আন্দোলনে খোশবাগানের পোয়াবারো

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: আপনি হয়তো থাকেন বীরভূমের নানুরে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আপনারই কোনও নিকটাত্মীয়। দ্রুত তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মনস্থ করেছেন। কিন্তু বাস্তবে সেখানে আর পৌঁছোনোই হল না আপনার। তার আগেই তা

ডাক্তার আন্দোলনে খোশবাগানের পোয়াবারো

শেষ আপডেট: 15 June 2019 13:18

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: আপনি হয়তো থাকেন বীরভূমের নানুরে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আপনারই কোনও নিকটাত্মীয়। দ্রুত তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মনস্থ করেছেন। কিন্তু বাস্তবে সেখানে আর পৌঁছোনোই হল না আপনার। তার আগেই তালেগোলে, গল্পকথায় বদলে গেছে আপনার ডেস্টিনি। গোলাপ বাগ দিয়ে শহরে ঢুকেই রোগীকে নিয়ে অ্যাম্বুল্যান্স ছুটলো খোসবাগানের ডাক্তারপাড়ায়। পকেটে পয়সা থাক আর নাই থাক, অ্যাম্বুল্যান্স এসে দাঁড়িয়ে পড়ল কোনও পরিচিত বা আধা পরিচিত নার্সিং হোমের সামনে।

কোনও ক্ষেত্রে আপনি প্রভাবিত হলেন অ্যাম্বুল্যান্স চালকের আশঙ্কা বা আশ্বাসে, কখনও বা আশেপাশে ঘুরে বেড়ানো আর কারও মিষ্টি কথায়। কিছুক্ষণের জন্য তো আপনি সম্মোহিত। ততক্ষণে দালালচক্রের কাজ শেষ। লাভের গুড় বাটোয়ারার পালা। এ ছবি খুবই পরিচিত তামাম বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূমে। এবং পুরোটাই যে চলে খুব গোপনে, এমনটা মোটেও নয়।

এখন কিন্তু উলট পুরাণ। কথায় ভুলিয়ে বা জোর করে কাউকে আনতে হচ্ছে না। এমনিতেই রোগীর ঢল সামাল দিতে হিমসিম খাচ্ছে খোসবাগান। ডাক্তার পাড়ার প্রতিটি নার্সিংহোম, ডাক্তারের চেম্বারে গিজগিজ করছে রোগীদের ভিড়। কেউ এসেছেন বীরভূমের নানুর, রামপুরহাট বা পারুই থেকে। কেউ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, বেলডাঙা বা হরিহরপাড়া থেকে। কেউ আবার এসেছেন হুগলির আরামবাগ বা গোঘাট থেকে। তাঁদের সবারই যে পটেকে পয়সা রয়েছে এমন নয়। বেশিরভাগই গিয়েছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজ বা অন্য কোনও সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে পরিষেবা শিকেয়। চলছে ধর্না-স্লোগান। তাই বাধ্য হয়ে রোগ সারাতে ছুটে আসতে হয়েছে এখানে। তাই ডাক্তারপাড়ার নাসিংহোম, ল্যাব সর্বত্রই থিকথিক করছে রোগী আর তাদের স্বজনদের ভিড়।

বেসরকারি বিভিন্ন নার্সিংহোম ও ল্যাবের মালিকরা জানান, তিন দিন হল প্রচুর চাপ বেড়েছে তাঁদের। চিকিৎসার জন্য আসা রোগীদের তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই সীমিত ক্ষমতার মধ্যেই চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন তাঁরা। একই কথা জানান বেসরকারি ল্যাব ও ক্লিনিক মালিকরাও। নানা শারীরিক পরীক্ষার জন্য আসা রোগীদের ভিড়ে তাদেরও নাভিশ্বাস। তাঁরা এও জানালেন, অনেকের কাছেই টাকা নেই। সাধ্য মতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টাও করছেন তাঁরা।

তবে এটা তেমনই সুযোগ, যখন মোটা টাকা আয়ের সঙ্গেই সমাজসেবার গৌরবটুকুও চেটেপুটে নিচ্ছে ঘোষবাগানের ডাক্তারপাড়া। 


```