Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

১২ জন শিক্ষক অনুপস্থিত! সারপ্রাইজ ভিজিটে গিয়ে বিস্মিত বিচারপতি, কারণ দর্শানোর নির্দেশ

রেজিস্টারে নাম রয়েছে ৪৫ জন শিক্ষকের। অথচ উপস্থিত ৩৩ জন। অর্থাৎ ১২ জন শিক্ষক অনুপস্থিত!

 ১২ জন শিক্ষক অনুপস্থিত! সারপ্রাইজ ভিজিটে গিয়ে বিস্মিত বিচারপতি, কারণ দর্শানোর নির্দেশ

শেষ আপডেট: 15 March 2024 00:18

দ্য ওয়াল ব্যুরো: রেজিস্টারে নাম রয়েছে ৪৫ জন শিক্ষকের। অথচ উপস্থিত ৩৩ জন। অর্থাৎ ১২ জন শিক্ষক অনুপস্থিত! বৃহস্পতিবার জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়ে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

এরপরই এ ব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

জলপাইগুড়িতে রয়েছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। সেখানে গিয়ে এদিন ওই স্কুল পরিদর্শনে যান বিচারপতি। আচমকা বিচারপতি স্কুলে পৌঁছে যাওয়ায় শোরগোল পড়ে যায়। বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি স্কুলের পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। বিভিন্ন ক্লাসের ছাত্রদের সঙ্গে কথা বলেন। স্কুলের নর্দমায় মিড ডে মিলের ভাত পরে থাকতে দেখে ঘটনাস্থলে উপস্থিত ডি আই (সেকেন্ডারি) বালিকা গোলের কাছে কারণ জানতে চান।

পরে বিচারপতি স্কুলের প্রধান শিক্ষকের ঘরে গিয়ে শিক্ষকদের রেজিস্টার বুক নিয়ে আসতে বলেন। আর এতেই কার্যত বিপদে পড়ে স্কুল কর্তৃপক্ষ। দেখা যায়, এই স্কুলের মোট ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন অনুপস্থিত। কেন এত শিক্ষক একসঙ্গে একই দিনে স্কুলে অনুপস্থিত তা নিয়ে তিনি  রিপোর্ট তলব করেন।

সারপ্রাইজ ভিজিট শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন,"আগে স্কুলগুলিতে সারপ্রাইজ ভিজিট হতো। এখন হয় না। মূলত এই কারনেই স্কুল পরিদর্শনে আসা। পড়ুয়ার সংখ্যা দেখে খুব ভাল লাগলো। কিন্তু স্কুলের পরিকাঠামোতে খামতি রয়েছে। আজ প্রচুর শিক্ষক অনুপস্থিত দেখলাম। রিপোর্ট চেয়েছি।"

স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিমান বসু বলেন, "আমাদের স্কুলে প্রায় দু'হাজার পড়ুয়া রয়েছে, সেই অনুপাতে শিক্ষক কম। আমরা এই বিষয়টি বিচারপতির কাছে জানায়। উনি স্কুলের রেজিস্টার দেখতে চান। তখনই ১২ জন শিক্ষকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন।"

প্রধান শিক্ষক জানান, "এর মধ্যে কয়েকজন ছুটিতে আছেন। কয়েকজন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খাতা আনার জন্য অন ডিউটি রয়েছেন। দুজনের মা মারা গেছে। এমন বিভিন্ন কারনে শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত।"

বিচারপতির সারপ্রাইজ ভিজিট প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক ( ডিআই)  বালিকা গোলে বলেন, "এই স্কুলে বৃহস্পতিবার ১২ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। উনি রিপোর্ট পেশ করতে বলেছেন। আমরা নির্দিষ্ট সময়ে অবশ্যই উনার এজলাসে পেশ করব।"


```