Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দিদি দেখুন: ১৩ বছর ধরে ডাক্তার নেই, ফার্মাসিস্টই সব! ভেঙে পড়া স্বাস্থ্য কেন্দ্রের আবাসনে এখন সাপের বাস

কৌশিক দত্ত, কেতুগ্রাম : নয় নয় করে তেরো বছর হয়ে গেল কোনও ডাক্তারবাবু নেই। ভাঙাচোড়া বাড়িটায় ভাগ্যগুণে যাঁকে পাওয়া যায়, তিনিই ডাক্তারি করেন। স্টেথোস্কোপ নেই। নাড়ি টিপে বোঝার চেষ্টা করেন, সব ঠিকঠাক কিনা অথবা বেঠিক কোথায়? তার পর ওষুধ লিখে দেন

দিদি দেখুন: ১৩ বছর ধরে ডাক্তার নেই, ফার্মাসিস্টই সব! ভেঙে পড়া স্বাস্থ্য কেন্দ্রের আবাসনে এখন সাপের বাস

শেষ আপডেট: 12 August 2019 12:32

কৌশিক দত্ত, কেতুগ্রাম : নয় নয় করে তেরো বছর হয়ে গেল কোনও ডাক্তারবাবু নেই। ভাঙাচোড়া বাড়িটায় ভাগ্যগুণে যাঁকে পাওয়া যায়, তিনিই ডাক্তারি করেন। স্টেথোস্কোপ নেই। নাড়ি টিপে বোঝার চেষ্টা করেন, সব ঠিকঠাক কিনা অথবা বেঠিক কোথায়? তার পর ওষুধ লিখে দেন। সামান্য জ্বর জারি থেকে হাত পা ভাঙা সবের দাওয়াই তাঁর কাছে রয়েছে। সঙ্গে প্রয়োজনে ফ্রিতে পরামর্শ,-‘এক্ষুণি শহরের হাসপাতালে নিয়ে যান’! ইনি পেশাগত যোগ্যতায় স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট। নাম আবু শেখ। কলকাতা থেকে কেতুগ্রাম কতই বা দূর। হুগলি নদীর তীরে পুরনো জনপদ। সেখানে সীতাহাটি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা এখন এমনই।

আরও পড়ুন- দিদি দেখুন: পাকা ঘাট নেই, ফলতায় জীবন হাতে নিয়ে নদী পারাপার চলছে

সীতাহাটি তথা কেতুগ্রামে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা কম নয়। স্বাস্থ্য পরিষেবার জন্য সরকারি ব্যবস্থার উপর ভরসা করতে পারলে যাঁদের উপকার। স্থানীয়রা জানাচ্ছেন, সে সব কথা ভেবেই হয়তো স্বাধীনতার পর সীতাহাটি স্বাস্থ্য কেন্দ্রটি হয়েছিল। ৬ বিঘা জমির উপর মূল স্বাস্থ্য কেন্দ্র। সঙ্গে লাগোয়া স্বাস্থ্য কর্মীদের আবাসন। বহু বছর আগে সেখানে কয়েক জন ডাক্তার ছিলেন। সেখানে থেকেই তাঁরা চিকিৎসা করতেন। রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য সেখানে সাতটি বেডও ছিল। গত ১৩ বছর সেখানে কোনও ডাক্তার নেই। স্বাস্থ্যকেন্দ্রের রক্ষণাবেক্ষণ হয় না। ফলে যা হওয়ার তাই হয়েছে। ছাদের চটা খুলে পড়ে ঢালাইয়ের রড বেরিয়ে গেছে। স্বাস্থ্য কর্মীদের আবাসনে এখন বিষধর সব সাপের বাস। ঘরের দরজা-জানালা কে খুলে নিয়ে গেছে, কে জানে! বন, জঙ্গল, লতা পাতায় ছেয়ে গেছে গোটা স্বাস্থ্য কেন্দ্র। সরকারি চাকরি করেন বলে ঘুরিয়ে ফিরিয়ে তিন জন আসেন। আর ওই ফার্মাসিস্ট ভদ্রলোক। রাতে বিরেতে কেউ বিপদে পড়লে সীতাহাটির মানুষের ভরসা নদী পেরিয়ে দশ কিলোমিটার দূরের কাটোয়ার হাসপাতাল।

আরও পড়ুন- দিদি দেখুন: বর্ষা এলেই স্কুলের সামনে কোমর জল, কাদা মাখামাখি ক্লাসঘরে কী আর পড়বে পড়ুয়ারা

সীতাহাটির মানুষের অভিমান রয়েছে, রাগও রয়েছে। অভিমান এই কারণেই, - যে স্বাস্থ্য পরিকাঠামো ছিল সেটা নিয়ে সরকার অবহেলা করল কেন? কেনই বা প্রতিবার পঞ্চায়েত আর বিধানসভা ভোটের সময় বলা হয়, সীতাহাটির স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল হবে, তার পর ভুলে যাওয়া হয়! যেমন স্থানীয় বাসিন্দা বরুণ পাল বলেন, “মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। এর আগে বহুবার ডাক্তার চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। কেউ কান দেয়নি।” আবার মিনতি বিশ্বাসের কথাই ধরুন, উনি বলেন- “রাত বিরেতে কাউকে সাপে কাটলে বা কোনও প্রসূতির বাচ্চা হলে যমে মানুষে টানাটানি হয়েছে কতবার ইয়ত্তা নেই।” অথবা স্থানীয় মাধব বিশ্বাস বলেন, “ওটা আর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে কি? ওখানে সুস্থ মানুষ গেলে রোগী হয়ে ফিরতে পারে।” সীতাহাটির ব্যাপারটা কিন্তু একবার দেখতে পারেন দিদি!

```