Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অমরিন্দর সিং

দ্য ওয়াল ব্যুরো : কৃষকদের বিক্ষোভে (Agitation) বুধবার পাঞ্জাবে (Punjab) এক ফ্লাইওভারের (flyover) ওপরে ২০ মিনিট আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অমরিন্দর সিং

শেষ আপডেট: 5 January 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো : কৃষকদের বিক্ষোভে (Agitation) বুধবার পাঞ্জাবে (Punjab) এক ফ্লাইওভারের (flyover) ওপরে ২০ মিনিট আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে। তাঁর বক্তব্য, চান্নি যদি প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে বাধা দূর না করতে পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। অমরিন্দর এদিন বিকালে টুইট করে বলেন, 'পাঞ্জাবের আইন-শৃঙ্খলা রক্ষায় চূড়ান্ত ব্যর্থতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁরা প্রধানমন্ত্রীর গাড়ি নির্বিঘ্নে যাওয়ার ব্যবস্থা করতে পারেন না। যেখানে মোদী আটকে পড়েছিলেন, জায়গাটা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এখন পদ আঁকড়ে থাকার কোনও অধিকারই নেই।' আর কয়েক সপ্তাহ পরেই ভোট হবে পাঞ্জাবে। অমরিন্দর সিং-এর দল বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী এদিন ফিরোজপুরে তাঁর জনসভা বাতিল করেন। নিরাপত্তায় বিঘ্ন ঘটার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঞ্জাব সরকারকে দায়ী করে। বিজেপির বক্তব্য, প্রধানমন্ত্রীর কনভয় থেকে সাহায্যের আবেদন জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী চান্নি গুরুত্ব দেননি। বিজেপির সভাপতি জে পি নড্ডা বলেন, "প্রধানমন্ত্রীর জনসভায় যাতে মানুষ আসতে না পারেন, সেজন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার পরেও চান্নি ফোন ধরেননি।"

```