Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নিউ জার্সিতে বন্দুকবাজের হামলা, ১ পুলিশকর্মী-সহ মৃত ৬

দ্য ওয়াল ব্যুরো: নিউ জার্সিতে বন্দুকবাজের হামলায় এক পুলিশকর্মী-সহ মৃত্যু হয়েছে মোট ৬ জনের। জানা গিয়েছে, মারা গিয়েছেন তিনজন সাধারণ নাগরিক। পুলিশের পাল্টা গুলিতে দুই আততায়ীর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নিউ জার্সিতে

নিউ জার্সিতে বন্দুকবাজের হামলা, ১ পুলিশকর্মী-সহ মৃত ৬

শেষ আপডেট: 11 December 2019 08:08

দ্য ওয়াল ব্যুরো: নিউ জার্সিতে বন্দুকবাজের হামলায় এক পুলিশকর্মী-সহ মৃত্যু হয়েছে মোট ৬ জনের। জানা গিয়েছে, মারা গিয়েছেন তিনজন সাধারণ নাগরিক। পুলিশের পাল্টা গুলিতে দুই আততায়ীর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নিউ জার্সিতে হাডসন নদীর পাশে অবস্থিত একটি গ্রসারি শপকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুই আততায়ী। স্থানীয়দের কথায়, শব্দে প্রথমে ভেবেছিলাম বাজি ফাটছিল। পরে বুঝতে পারি গুলিবৃষ্টি হচ্ছে। ঘটনার সময় দোকানের মধ্যেই ছিলেন তিনজন নাগরিক। দুই আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। নিহত হন এক পুলিশকর্মীও। আততায়ীদের গুলিতে আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। বন্দুকবাজদের হানায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলিশ সূত্রে খবর, একটি ট্রাকে চড়ে আসে দুই বন্দুকবাজ। ঘণ্টা চারেক ধরে হামলা চালায় তারা। নাগাড়ে চলে এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। নাশকতার যোগ পায়নি পুলিশও। তবে এই হামলার সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। স্থানীয় স্কুল-কলেজ এবং অফিসও বন্ধ রাখা হয়েছে বলে খবর। আহতদের অবস্থা এখন স্থিতিশীল বলে খবর। জমজমাট এলাকায় বিকেলবেলা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে। পুলিশ জানিয়েছে, ওই গ্রসারি শপ ছিল একটি সুপার মার্কেটের ভিতর। এছাড়াও ঘটনাস্থলে ছিল বিউটি পার্লার, সেলুন, স্কুল এবং আরও অনেক দোকান। ঘটনার সময় আশেপাশে ছিলেন প্রচুর মানুষ। কেউ কেউ ব্যস্ত ছিলেন মোবাইলে ছবি তুলতে। গুলিবৃষ্টি শুরু হতেই দ্রুত এলাকা খালি করে দেয় পুলিশ। কেন এই হামলা হল তা জানতে তদন্ত শুরু করেছে নিউ জার্সি সিটি পুলিশ।

```