Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সিঁড়ি বেয়ে দোতলায় উঠল সিংহ, বাড়ির মালিককে দেখে চোঁ চাঁ দৌড়ে সোজা বাথরুমে, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ শেষে বাড়িতে অতিথি হয়ে আসেন অনেকেই। উইকেন্ডে বেশ জমিয়ে আমোদ-আহ্লাদ করা যায়। পেটপুরে ভুরিভোজের সঙ্গে আড্ডা মাস্ট। কিন্তু তা বলে রবিবার রাতে আপনার বাড়িতে যদি অতিথি হয়ে আসে পাহাড়ি সিংহ! যে কথা শুনেই আঁতকে উঠবে আম জনতা, ঠ

সিঁড়ি বেয়ে দোতলায় উঠল সিংহ, বাড়ির মালিককে দেখে চোঁ চাঁ দৌড়ে সোজা বাথরুমে, তারপর...

শেষ আপডেট: 19 September 2019 11:17

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ শেষে বাড়িতে অতিথি হয়ে আসেন অনেকেই। উইকেন্ডে বেশ জমিয়ে আমোদ-আহ্লাদ করা যায়। পেটপুরে ভুরিভোজের সঙ্গে আড্ডা মাস্ট। কিন্তু তা বলে রবিবার রাতে আপনার বাড়িতে যদি অতিথি হয়ে আসে পাহাড়ি সিংহ! যে কথা শুনেই আঁতকে উঠবে আম জনতা, ঠিক তেমনটাই হয়েছে বাস্তবে। মসৃণ গা, রঙ খানিক কালচে, চোখে তীক্ষ্ণ শিকারির দৃষ্টি-----এমনই এক পাহাড়ি পেল্লাই সিংহের দেখা মিলেছে ক্যালিফোর্নিয়ার এক বাড়িতে। ওই বাড়ির মালিক জানিয়েছেন, কখন চুপিসাড়ে সিংহ বাবাজি ঘরে ঢুকে পড়েছে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। আচমকাই ওই সিংহের মুখোমুখি পড়ে যান তিনি। খানিক হকচকিয়ে যায় সিংহটিও। এ যাত্রায় আক্রমণ না করে, উল্টো দিকে ছুটে পালায় সে। ঢুকে পড়ে বাড়ির দোতলার এক পরিত্যক্ত বাথরুমে। বুদ্ধি করে সিংহটিকে ওখানেই দরজা বন্ধ করে আটকে দেন বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, প্রথমে আমায় দেখে ও ছুটে পালাতে গিয়েছিল। সিঁড়ি বেয়ে উঠে পড়েছিল দোতলায়। কিন্তু না বুঝে ভুল করে ঢুকে পড়ে ওই বাথরুমে। https://www.facebook.com/tuolumnecountysheriff/videos/555261458349009/?t=44 সিংহটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই ফোন যায় বনদফতরের কর্মীদের কাছে। খবর দেওয়া হয় পুলিশেও। এরপর বাড়ির মালিকের অনুমতি নিয়েই ওই বাথরুমের দরজা ভাঙেন বনকর্মীরা। তারপর জালনা খুলে বের করা হয় সিংহটিকে। নাহ্‌, বনকর্মীদের কসরত করতে হয়নি। দোতলার বাথরুমের জালনা দিয়ে একলাফে পার হয়ে নিজেই বেরিয়ে যায় সিংহটি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েকদিনে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সিংহ পালানোর ওই ভিডিয়োকে ঘিরে।

```