Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিশ্বে করোনায় আক্রান্ত ৪১ লক্ষেরও বেশি, আমেরিকায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ পেরিয়েছে। এখনও পর্যন্ত বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৪১,৮১,২১৮। সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৮৩,৪৭৭ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১৪,৯৩,৪৯২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনা আক্র

বিশ্বে করোনায় আক্রান্ত ৪১ লক্ষেরও বেশি, আমেরিকায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

শেষ আপডেট: 11 May 2020 06:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ পেরিয়েছে। এখনও পর্যন্ত বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৪১,৮১,২১৮। সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৮৩,৪৭৭ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১৪,৯৩,৪৯২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্যালি অনুসারে গত ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিড সংক্রমণে ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাস থেকে করা সমীক্ষায় দেখা গিয়েছে এই প্রথম আমেরিকায় একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা তুলনায় কম। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে এ যাবত আমেরিকায় এটাই সর্বনিম্ন দৈনিক মৃত্যু সংখ্যা।
আরও পড়ুন- ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৪২১৩, ভারতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়াল
আমেরিকায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৮০ হাজার পেরিয়েছে। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩,৬৭,৬৩৮। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০,৭৮৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২,৫৬,৩৩৬। মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে আমেরিকার পরেই রয়েছে ব্রিটেন এখানে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা ৩২ হাজার। ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,১৯,১৮৩। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১,৮৫৫ জনের। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে থাবা বসিয়েছে নভেল করোনাভাইরাস। কমপক্ষে ১৯৩টি দেশ করোনার গ্রাসে তছনছ হয়ে গিয়েছে। ইউরোপীয় দেশগুলির মধ্যে স্পেনে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে কোভিড সংক্রমণের শিকার হয়েছেন ২,৬৪,৬৬৩ জন। মৃত্যু হয়েছে ২৬,৬২১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৭৬,৪৩৯ জন। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৯,০৭০। মৃত্যু হয়েছে ৩০,৫৬০ জনের। সুস্থ হয়েছেন ১,০৫,১৮৬ জন। কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে ফ্রান্স এবং জার্মানিকে পিছনে ফেলেছে রাশিয়া। এখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। রাশিয়ায় কোভিড সংক্রমণের শিকার ২,০৯,৬৮৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৯১৫ জনের। আর সুস্থ হয়েছেন ৩৪,৩০৬ জন। ফ্রান্সে কোভিড আক্রান্তের সংখ্যা ১,৭৬,৯৭০। মৃত্যু হয়েছে ২৬,৩৮০ জনের। সুস্থ হয়েছেন ৫৬,২১৭ জন। আর জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১,৭১.৮৭৯। মৃত্যু হয়েছে ৭৫৬৯ জনের। সুস্থ হয়েছেন ১,৪৫,৬০০। ইউরোপের করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে জার্মানিতেই সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সর্বাধিক।

```