Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নবম ও একাদশে অনুত্তীর্ণদের আরও একবার সুযোগ দিল সিবিএসই, স্কুলগুলিকে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আরও একবার পাশ করার সুযোগ দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বিজ্ঞপ্তি দিয়ে সিবিএসই জানিয়ে দিয়েছে এই দুই শ্রেণীর যেসব ছাত্রছাত্রী উত্তীর্ণ

নবম ও একাদশে অনুত্তীর্ণদের আরও একবার সুযোগ দিল সিবিএসই, স্কুলগুলিকে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ

শেষ আপডেট: 14 May 2020 15:43

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আরও একবার পাশ করার সুযোগ দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বিজ্ঞপ্তি দিয়ে সিবিএসই জানিয়ে দিয়েছে এই দুই শ্রেণীর যেসব ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরামর্শে এব্যাপারে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে তারা। ১৩ মে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী স্কুলগুলি তাদের সুবিধা মতো ক্লাসরুমে বা অনলাইনে পরীক্ষা নিতে পারবে। চাইলে অন্য কোনও উপায় উদ্ভাবন করেও পরীক্ষা নিতে পারে। তবে এব্যাপারে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুল। ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে সেই ফলের ভিত্তিতে তারাই বিবেচনা করবে কোনও পড়ুয়াকে নতুন ক্লাসে তোলা যাবে কিনা। করোনা পরিস্থিতির জন্য একবারই এই সুযোগ ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে। যারা একটি বিষয়ে পাশ করতে পারেনি তাদের তো বটেই যারা কোনও বিষয়ে পাশ করতে পারেনি তাদেরও এই সুযোগ দেওয়ার কথা বলেছে সিবিএসই। ১৬ মার্চ যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন অনেক স্কুলই পরীক্ষা নিয়ে উঠতে পারেনি। তখন বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যেখানে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেখানে যেন অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট অথবা পূর্ববর্তী ফলের উপরে ভিত্তি করে ছাত্রছাত্রীদের পরের ক্লাসে তুলে দেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার স্কুলগুলির উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে সিবিএসই বলেছে তারা এই সিদ্ধান্ত জানানোর পরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের থেকে অসংখ্য চিঠি এসেছে। তার জেরেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আর এক বার সুযোগ দিতে পরামর্শ দিয়েছেন।

```