Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এনআরএস হাসপাতালে ৮ রোগী করোনা আক্রান্ত! তারমধ্যে ৬ জন প্রসূতি

দ্য ওয়াল ব্যুরো: নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের আটজন রোগীর শরীরে মিলল করোন ভাইরাসের সংক্রমণে। রাজ্যের কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে এতজনের করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম বলেই মনে করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ছ'জন প্রসূতি। এক

এনআরএস হাসপাতালে ৮ রোগী করোনা আক্রান্ত! তারমধ্যে ৬ জন প্রসূতি

শেষ আপডেট: 2 May 2020 12:30

দ্য ওয়াল ব্যুরো: নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের আটজন রোগীর শরীরে মিলল করোন ভাইরাসের সংক্রমণে। রাজ্যের কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে এতজনের করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম বলেই মনে করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ছ'জন প্রসূতি। একজন চিকিৎসাধীন রয়েছেন পুরুষ মেডিসিন ওয়ার্ডে। আর একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে পজিটিভ। মৃত ব্যক্তির দেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্য ভবন সরকারি ভাবে এখনও কিছু জানায়নি। এপ্রিলের গোড়ার দিকে এনআরএস হাসপাতালে করোনা আশঙ্কা তৈরি হয়েছিল। এক রোগীর শরীরে কোভিড-১৯ সংক্রমণ মেলায় বেশ কয়েকজন চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠাতে হয়। যদিও তাঁদের প্রত্যেকেরই রেজাল্ট আসে নেগেটিভ। এনআরএস হাসপাতালে কোভিডের চিকিৎসা হচ্ছে না। ফলে একসঙ্গে আট জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলায় নতুন আশঙ্কা তৈরি হয়েছে। করোনা আক্রান্তদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং ডাক্তার, নার্সদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসেছে বলে খবর।

```