Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

#Breaking: রাহুল নন, কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সনিয়াই

দ্য ওয়াল ব্যুরো: মোদী মন্ত্রিসভা গঠনের পরের দিন সকালেই সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসল কংগ্রেস। দলের ৫২ সংসদকে নিয়ে হওয়া এই বৈঠকে সর্বসম্মতভাবে কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী বেছে নেওয়া হলো ইউপিএ'র চেয়ারপার্সন সনিয়া গান্ধীকেই। এ দিন বৈঠকের শু

#Breaking: রাহুল নন, কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সনিয়াই

শেষ আপডেট: 1 June 2019 05:56

দ্য ওয়াল ব্যুরো: মোদী মন্ত্রিসভা গঠনের পরের দিন সকালেই সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসল কংগ্রেস। দলের ৫২ সংসদকে নিয়ে হওয়া এই বৈঠকে সর্বসম্মতভাবে কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী বেছে নেওয়া হলো ইউপিএ'র চেয়ারপার্সন সনিয়া গান্ধীকেই। এ দিন বৈঠকের শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী হিসেবে সনিয়ার নাম প্রস্তাব করেন। সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাশ হয়ে যায়। লোকসভা ভোটের খারাপ ফলের পর কংগ্রেসের সভাপতির পদ থেকে রাহুল গান্ধী পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, তবে কি কংগ্রেসের সংসদীয় নেতা হতে চলেছেন রাহুল। কিন্তু এ দিন স্পষ্ট হয়ে গেল, সংসদীয় নেতৃত্বের ক্ষেত্রে সনিয়ার উপরেই আস্থা রাখল কংগ্রেস। প্রথম মোদী জমানায় কংগ্রেসের সংসদীয় নেতা ছিলেন মল্লিকার্জুন খার্গে। কিন্তু ন'বারের বিধায়ক ও দু'বারের সাংসদ এই বর্ষীয়ান কংগ্রেস নেতা এ বারের নির্বাচনে কর্ণাটকের গুলবার্গা থেকে হেরে গিয়েছেন। তাই সংসদীয় নেতা বদল করতে হলো কংগ্রেসকে। সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হওয়ার পর কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য দেশের ১২ কোটি ১৩ লক্ষ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন সনিয়া। শুধু তাই নয়, ছেলে রাহুল গান্ধীকেও তাঁর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন। একটি ছোট্ট বার্তায় তিনি বলেন, রাহুল যেভাবে রাত-দিন গোটা দেশে ঘুরে মানুষের সামনে নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের দুর্নীতি তুলে ধরার চেষ্টা করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। রাহুলের এই পরিশ্রমের ফসল হিসেবেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে সরকার গঠন করতে পেরেছে কংগ্রেস, এমনটাই মনে করে নেতৃত্ব। কিন্তু এখনও পর্যন্ত সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বদ্ধপরিকর রাহুল। এমনকী ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের মত জানানোর পর এই প্রথম দলের নেতাদের সঙ্গে বসলেন রাহুল। এই প্রসঙ্গে সনিয়া বলেছেন, "কংগ্রেস সভাপতির পদে থেকে যাওয়ার জন্য রাহুলের কাছে অনেক বার্তা আসছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি এ ব্যাপারে নিশ্চয় কিছু সিদ্ধান্ত নেবে।" উনিশের লোকসভায় ৫২টি আসন পেয়েছে কংগ্রেস। সাংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে ন্যূনতম ৫টি আসন দরকার। এই পরিস্থিতিতে দলের ৫২ জন সাংসদকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সনিয়া।

```