Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

যুবকের গলায় চেন পরিয়ে কুকুরের মতো ডাকতে বাধ্য করল শ্বশুরবাড়ি!

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের পরে পছন্দ হয়নি জামাইকে। তাই তাঁর গলায় বকলস ও চেন বেঁধে তাঁকে কুকুরের মতো ডাকতে বাধ্য করল শ্বশুরবাড়ির সদস্যরা! নৃশংস ও নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নিয়

যুবকের গলায় চেন পরিয়ে কুকুরের মতো ডাকতে বাধ্য করল শ্বশুরবাড়ি!

শেষ আপডেট: 24 February 2020 06:10

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের পরে পছন্দ হয়নি জামাইকে। তাই তাঁর গলায় বকলস ও চেন বেঁধে তাঁকে কুকুরের মতো ডাকতে বাধ্য করল শ্বশুরবাড়ির সদস্যরা! নৃশংস ও নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে গাজিয়াবাদের বাসিন্দা ইক্রামুদ্দিন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় স্থানীয় তরুণীর। মেয়েটির বাড়ি থেকে মেনে নেয়নি সেই সম্পর্ক। তার পরেও মেয়ের বাড়ির লোকের আপত্তি অগ্রাহ্য করে তাঁরা আদালতে গিয়ে রেজিস্ট্রি করে ফেলেন। ইক্রামুদ্দিনের দাবি, বিয়ের পরে সব ঠিকই ছিল। কিন্তু গত বছরের মে মাসে আচমকা ইক্রামুদ্দিনের বাড়ি থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ প্রথমে ইক্রামুদ্দিনকে বেধড়ক মারধর করে তারা। তার পরে জোর করে গলায় বেল্ট পরিয়ে কুকুরের ডাক ডাকতে বাধ্য করে তাঁকে! https://twitter.com/ANINewsUP/status/1231447898073681921?s=20 এখানেই শেষ নয়। এই পুরো ঘটনাটির ভিডিও তুলে রাখে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পরে ইক্রামুদ্দিন স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁর শ্যালক অর্থাৎ মেয়েটির ছোটভাই পুলিশেরই কনস্টেবল। সেই কারণে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে তাঁর দাবি। সম্প্রতি প্রকাশ্যে আসে ওই বিশ্রী ঘটনার ভিডিও। তার পরেই নড়ে বসে প্রশাসন। চাপ দেওয়া হয় পুলিশকে। তখনই নিচু তলায় নির্দেশ আসে ঘটনার তদন্ত করার। তাই পুলিশ শুরু করে কাজ। স্থনীয় থানার এক পুলিশ আধিকারিক প্রভাত কুমার বলেন, "আমরা একটি ভিডিও পেয়েছি। সব দিক দেখে একটি এফআইআর-ও দায়ের করে মামলা রুজু করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।" প্রেমের কারণে অত্যাচার, হেনস্থা এমনকি অনার কিলিংয়ের ঘটনাও নতুন নয়। কত প্রেমিকা প্রেমিকা বা দম্পতিকে যে কত রকম ভাবে এই প্রেমের মাসুল দিতে হয়েছে, তার ইয়ত্তা নেই। কিন্তু বিয়ের পরে জামাই পছন্দ না হওয়ায় গলায় বেল্ট পরিয়ে কুকুরের ডাক ডাকতে বাধ্য করার মতো ঘটনা শুনে কার্যত সবাই স্তম্ভিত।

```