করোনা মুক্ত ত্রিপুরা, উত্তর-পূর্বের ৫ রাজ্যে নেই কোভিড সংক্রমণ
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের পঞ্চম রাজ্য হিসেবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত ঘোষণা করা হল ত্রিপুরাকে। এখনও পর্যন্ত এই রাজ্যে দু’জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই দু
শেষ আপডেট: 29 April 2020 02:51
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের পঞ্চম রাজ্য হিসেবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত ঘোষণা করা হল ত্রিপুরাকে। এখনও পর্যন্ত এই রাজ্যে দু’জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই দু’জনের সংক্রমণের ধরা পড়ার পরেই তাঁদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্য শুরু হয় ব্যাপক হারে টেস্টিং। ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় সবথেকে বেশি নমুনা পরীক্ষা হয়েছে এই রাজ্যেই। এই টেস্ট করার ফলেই রাজ্যে সংক্রমণ কমেছে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার।
ত্রিপুরাতে ৪৪৫০ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে। এই রাজ্যে জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। অর্থাৎ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ১০৫১ জনকে পরীক্ষা করা হয়েছে। ভারতে গড় হিসেবে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ৪৭০ জনকে পরীক্ষা করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, গত ১৪ দিন ধরে ত্রিপুরাতে নতুন কোনও সংক্রমণের খবর নেই। তারপরেই এই রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য সচিব জানিয়েছেন, তাঁদের বর্তমান লক্ষ্য অন্য কোনও রাজ্য থেকে যেন কোনওভাবেই সংক্রমণ ছড়াতে না পারে সেটা নিশ্চিত করা।
ত্রিপুরার স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার রাকেশ জানিয়েছেন, “আমরা টেস্টিংয়ের উপর জোর বাড়িয়েছিলাম। সেটা আমরা এখনও করে যাচ্ছি। বর্তমানে আমাদের লক্ষ্য দেশের অন্য রাজ্য থেকে ত্রিপুরায় আসা মানুষদের উপর। কোনওভাবেই যাতে এই সংক্রমণ ছড়াতে না পারে, সেদিকে বদ্ধপরিকর আমরা।”
এর আগে উত্তর-পূর্বের আরও চার রাজ্য সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। এখনও পর্যন্ত উত্তর-পূর্বে সবথেকে বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে অসমে। এই রাজ্যে ৩৮ জন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ।