Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

লালুর ছায়া থেকে বেরিয়ে বাজিগর হয়ে ওঠার পথে তেজস্বী, জন্মদিনে বড় গিফ্টের অপেক্ষায়

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল শাহরুখ খান-কাজল অভিনীত সুপার ডুপার হিট হিন্দি ছবি বাজিগর! সে ছবিতে শাহরুখ নায়ক আবার খলনায়কও। আর তাঁর একটি ডায়লগ তখন মুখে মুখে ফিরছে—হার কর জিতনে ওয়ালো কো বাজিগর ক্যাহেতে হ্যায়! তেজস্বী যাদব হার

লালুর ছায়া থেকে বেরিয়ে বাজিগর হয়ে ওঠার পথে তেজস্বী, জন্মদিনে বড় গিফ্টের অপেক্ষায়

শেষ আপডেট: 7 November 2020 16:39

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল শাহরুখ খান-কাজল অভিনীত সুপার ডুপার হিট হিন্দি ছবি বাজিগর! সে ছবিতে শাহরুখ নায়ক আবার খলনায়কও। আর তাঁর একটি ডায়লগ তখন মুখে মুখে ফিরছে—হার কর জিতনে ওয়ালো কো বাজিগর ক্যাহেতে হ্যায়! তেজস্বী যাদব হারেননি। বিহারে গত ভোটে লালু প্রসাদ-নীতীশ-কংগ্রেসের জোট স্যুইপ করেছিল। তার পর নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, তেজস্বী হয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী। কিন্তু দু’বছর না ঘুরতেই জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নীতীশ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। শাসকের পদ থেকে উখরে ফেলে দিয়েছিলেন তেজস্বীকে। আজ শনিবার, বিহারের শেষ দফার ভোট গ্রহণের পর যখন একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে, দেখা গেল সব সমীক্ষারই মতে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে তেজস্বী যাদবই সেরা পছন্দের। পোড় খাওয়া নীতীশের তুলনায় অনেক এগিয়ে এই যুবকই। বিহার ভোটে তেজস্বীই এবার হয়ে উঠতে পারেন প্রকৃত বাজিগর। এ যাবৎ সব থেকে তরুণ মুখ্যমন্ত্রী পেতে পারে বিহার। ৮৯ সালে জন্ম লালু প্রসাদের এই ছেলেটির। এখনও বয়স ত্রিশ বছর। আগামী ১০ নভেম্বর অর্থাৎ যেদিন বিহার ভোটের গণনা হবে সেদিনই তেজস্বীর জন্মদিন। সব থেকে বড় গিফ্ট সেদিন পেতে পারেন তেজস্বী। মজার ব্যাপার হল রাজনীতি কখনওই তেজস্বীর প্রথম ভালবাসা ছিল না। তা ছিল ক্রিকেট। এক সময়ে ঝাড়খণ্ডের রাজ্য টিমে খেলেছেন। পরে আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসে খেলেছেন। কিন্তু তেমন সাফল্য পাননি। হয়তো ক্রিকেট তাঁর জন্য ছিলও না। ললাটে ও রক্তে লেখাই ছিল রাজনীতি। এ হেন তেজস্বীকে বিহার ভোটের শুরুতে কেউই তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। না বিজেপি বা জেডিইউ নেতারা না সংবাদমাধ্যম। কিন্তু ভোটের প্রচার পর্ব শুরু হতেই দেখা যায় তেজস্বীর সভাগুলিতে তরুণ, যুবকদের ঢল নেমেছে। কোভিড উপেক্ষা করে সে দেখার মতো স্বতঃস্ফূর্ত উন্মাদনা। আর সেই ভিড়কে উদ্দেশ করে তেজস্বী স্বপ্ন দেখাতে চেয়েছেন নতুন প্রজন্মকে। মূলত কর্মসংস্থান ও বেকারত্বকে প্রচারের হাতিয়ার করেছিলেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে বিহারের দশ লক্ষ যুবকের সরকারি চাকরি হবে। তবে সমীক্ষকদের মতে, তেজস্বীর জমি হয়তো তৈরিই ছিল। কারণ, বিহারে সমীক্ষা করে দেখা গেছে একটানা ১৫ বছর মুখ্যমন্ত্রী পদে থাকায় নীতীশ কুমারের বিরুদ্ধে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বদলের জন্য আকুল। সেই সুবিধাই হয়তো পেয়েছেন তেজস্বী। নীতীশের তুলনায় তাঁর জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে। সব চেয়ে বড় কথা হল, এতদিন আরজেডি পার্টিটা পুরোপুরি লালু প্রসাদ নির্ভর ছিল। কিন্তু লালু এখন জেলে বন্দী। দলের নেতৃত্ব দিয়েছেন তেজস্বীই। ফলে বলা যায়, বাবার ছায়া থেকে বেরিয়ে এসে নিজস্ব জনভিত্তি গড়ে তুলতে হয়তো সফল হয়েছেন তেজস্বী। তবে এ প্রতিবেদন একেবারেই বুথ ফেরত সমীক্ষার ভিত্তিতে লেখা। বিহার ভোটের ফলাফল প্রকাশ হবে ১০ তারিখ। দেখা যাক সত্যিই বাজিগর হয়ে উঠতে পারেন কিনা তেজস্বী।

```