Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

৩৭০ ধারা বিলোপ হওয়ায় খতম হবে কাশ্মীরের সন্ত্রাসবাদ: অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা উঠিয়ে কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে সংসদের দু’কক্ষেই বিস্তারিত ভাষণ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নয়াদিল্লিতে তিনি ফের বললেন, “৩৭০ ধারার অবলুপ্তি কাশ্মীরের সন্ত্রাসবাদ

৩৭০ ধারা বিলোপ হওয়ায় খতম হবে কাশ্মীরের সন্ত্রাসবাদ: অমিত শাহ

শেষ আপডেট: 11 August 2019 09:35

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা উঠিয়ে কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে সংসদের দু’কক্ষেই বিস্তারিত ভাষণ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নয়াদিল্লিতে তিনি ফের বললেন, “৩৭০ ধারার অবলুপ্তি কাশ্মীরের সন্ত্রাসবাদকে খতম খরবে।” একই সঙ্গে তাঁর দাবি, জাতির অগ্রগতিও হবে। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর উপর একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহ। সেখানেই তিনি বলেন, “৩৭০ ধারার অবসান ঘটাতেই হতো। এ বার কাশ্মীর মুক্ত হবে সন্ত্রাসবাদের হাত থেকে। উন্নতির পথে এগিয়ে চলবে সমগ্র উপত্যকা।” গত ৫ অগস্ট রাজ্যসভার জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “জম্মু ও কাশ্মীর ভারতের মুকুটমণি। পাঁচ বছরের মধ্যে দেশের শ্রেষ্ঠ রাজ্য হবে। উপত্যকাকে কিছুতেই কসভো হতে দেব না।” একই সঙ্গে উপত্যকায় সন্ত্রাসবাদ মাথা চাড়া দেওয়ার জন্য নাম না করে তিনটি পরিবারকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। বলেছিলেন, “উপত্যকার মানুষকে যাঁরা উস্কানি দেয়, খেপিয়ে তোলে, তাঁদের ছেলে-মেয়েরা লন্ডনে পড়াশুনা করে। তাঁদের চিন্তা নেই। তাঁরা চায়, উপত্যকার ছেলে-মেয়েদের অশিক্ষিত করে রাখতে। সন্ত্রাসবাদ শেষ হবে কী ভাবে?"  যদিও বিরোধীদের অনেকেই বলছেন, নোটবন্দির সময়েও বিজেপি নেতারা বলেছিলেন, সন্ত্রাসবাদ শেষ হবে। কিন্তু তা যে শুধুই বক্তৃতা ছিল তা সময়ের সঙ্গে প্রমাণ হয়ে গিয়েছে।

```