Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

লাইভ হাইলাইটস: রেপো রেট ফের ৪০ বেসিস পয়েন্ট কমালো রিজার্ভ ব্যাঙ্ক, সুদের হার আরও কমতে পারে

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের কারণে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তার মোকাবিলায় সম্প্রতি ২০ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই পদক্ষেপের সহায়ক আর্থিক পরিবেশ গড়ে তুলতে আজ শুক্রব

লাইভ হাইলাইটস: রেপো রেট ফের ৪০ বেসিস পয়েন্ট কমালো রিজার্ভ ব্যাঙ্ক, সুদের হার আরও কমতে পারে

শেষ আপডেট: 22 May 2020 05:05

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের কারণে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তার মোকাবিলায় সম্প্রতি ২০ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই পদক্ষেপের সহায়ক আর্থিক পরিবেশ গড়ে তুলতে আজ শুক্রবার ফের নতুন কিছু ঘোষণা করছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সকাল ১০ টা ১০ মিনিট থেকে তাঁর প্রেস কনফারেন্স শুরু হয়েছে। লাইভ হাইলাইটস পড়ুন- আজ কিছু নতুন ঘোষণা করা হবে। কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে পড়েছে। গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। বর্তমানে তা ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হল। (রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার যোগান বাড়ে।) রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ। (ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখলে যে পরিমাণ সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলে। তা কমানোর অর্থ হল, রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখতে ব্যাঙ্কগুলোকে নিরুৎসাহিত করা। ব্যাঙ্কগুলি যাতে রক্ষণশীলতা ছেড়ে বাজারে আরও বেশি ঋণ দিতে উৎসাহী হয়)। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি রেপো রেট কমানোর পক্ষে ৫:১ অনুপাতে ভোট দিয়েছে। ঘরোয়া আর্থিক কার্যকলাপও কোভিডের কারণে প্রভাবিত হয়েছে। বিনিয়োগের পরিমাণ ও চাহিদা কমেছে। মার্চ মাসে ক্যাপিটাল গুডস মার্কেটে সংকোচন হয়েছে ২৭ শতাংশ। বিশ্ব বাণিজ্যের পরিমাণ এ বার ১৩ থেকে ৩২ শতাংশ কমে যেতে পারে। গ্রাম ও শহরে চাহিদা বিপুল ভাবে কমে গিয়েছে। কনজিউমার ডিউরেবলসের চাহিদা ৩৩ শতাংশ কমে গিয়েছে। সবথেকে বড় আঘাত এটাই। এই কারণেই অতিরিক্ত আরও কিছু পদক্ষেপ করতে হচ্ছে যাতে- ১) বাজারের পরিস্থিতির উন্নতি হয়, ২) বাণিজ্যে অগ্রগতি হয়, আর্থিক চাপ কমে, রাজ্য সরকারগুলির আর্থিক সংকট কমে। রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই যে পদক্ষেপ করেছে তার প্রভাব পড়তে শুরু করেছে। ঋণ নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। ব্যাঙ্কগুলিও সেই পরিবেশ তৈরি করছে। কার্যকরী মূলধনের জন্য যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা না হয় সে জন্য সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর আরও তিন মাসের জন্য মোরাটোরিয়াম দেওয়া হবে। এ জন্য সিডবি-কে আরও ফ্লেক্সিবিলিটি দেওয়া হল। সুনির্দিষ্ট মেয়াদের ঋণে মোরাটোরিয়ামের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে অগস্ট পর্যন্ত করা হল। এক্সিম ব্যাঙ্ককে ১৫০০ হাজার কোটি টাকা ঋণ দেবে রিজার্ভ ব্যাঙ্ক। প্রি ও পোস্ট শিপমেন্টের সময় সীমা ১ বছর থেকে বাড়িয়ে ১৫ মাস করা হল।

```