Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

আইসিস-যোগ সন্দেহে এনআইএ-র হাতে গ্রেফতার কেরলের তিন বাসিন্দা

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কায় বিস্ফোরণের পরেই ভারতের গোয়েন্দা সংস্থার তরফে সতর্ক করা হয়েছিল, ভারতেও নাশকতা চালাতে পারে জঙ্গিরা। বিশেষ করে দক্ষিণ ভারতের চার রাজ্য, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুতে সুরক্ষা বাড়ানো হয়েছে। তল্লাশি চালানো হ

আইসিস-যোগ সন্দেহে এনআইএ-র হাতে গ্রেফতার কেরলের তিন বাসিন্দা

শেষ আপডেট: 28 April 2019 12:08

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কায় বিস্ফোরণের পরেই ভারতের গোয়েন্দা সংস্থার তরফে সতর্ক করা হয়েছিল, ভারতেও নাশকতা চালাতে পারে জঙ্গিরা। বিশেষ করে দক্ষিণ ভারতের চার রাজ্য, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুতে সুরক্ষা বাড়ানো হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে এই চার রাজ্যে। আর তারপরেই কেরল থেকে তিন বাসিন্দাকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনিভেস্টিগেশন এজেন্সি ( এনআইএ )। এনআইএ সূত্রে খবর, কেরলের পালাক্কাড জেলার কাসারাগোদ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ইসলামি জঙ্গি গোষ্ঠী আইসিস-এর হয়ে যুবকদের নিয়োগ করার কাজ করত এই তিনজন। গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে বেশ কিছু যুবকের যোগাযোগের হদিশ পাওয়া গিয়েছে। এই যুবকরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে নাম লেখানোর জন্য ভারত ছেড়ে চলে গিয়েছে বলে খবর। এই গ্রেফতারির পরেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই তল্লাশির সময় বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন, মোবাইল ফোন, সিম কার্ড, মেমরি চিপ, পেন ড্রাইভ প্রভৃতি উদ্ধার হয়েছে। এ ছাড়াও হাতে লেখা চিরকুটও উদ্ধার হয়েছে। এই হাতে লেখা চিরকুটে মূলত আরবী ও মালয়ালাম হরফে লেখা ছিল। জঙ্গি নেতা জাকির নায়েকের বক্তৃতার বই ও ডিভিডিও উদ্ধার হয়েছে এই ডেরা থেকে। সূত্রের খবর, কেরলের কাসারাগোদে যে বাড়িতে হানা দিয়েছিলেন এনআইএ আধিকারিকরা, সেই বাড়ি আবুবুকার সিদ্দিকি ও আহমেদ আরাফাতের নামে রয়েছে। এই দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। সোমবার কোচির এনআইএ অফিসে তাদের হাজির করা হবে বলে জানা গিয়েছে। তৃতীয়জনের নাম এখনও জানা যায়নি। গত রবিবার ইস্টারের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে পরপর আত্মঘাতী বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন। তারপরেই ভারতের তদন্তকারী সংস্থা জানায়, এখনও বেশ কিছু যুবক নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রয়েছে শ্রীলঙ্কাতে। এমনকী তারা ভারতে প্রবেশের চেষ্টা করছে বলেই সতর্ক করা হয়। এছাড়াও গোয়েন্দা সংস্থার হাতে এমন কিছু ভিডিয়ো এসে পৌঁছয়, যেখানে দেখা যায় দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা জুড়ে একটি ইসলামি রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন জঙ্গি নেতা জাকির নায়েক। তারপরেই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে জারি করা হয় সতর্কতা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-bjp-leader-kailash-vijayvargiya-says-in-tmc-regime-bengal-may-face-kashmir-like-situation/

```