Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

গণপরিবহণ শিগগির চালু হতে পারে, তবে কিছু নিয়ম মেনে: নীতিন গড়কড়ি

দ্য ওয়াল ব্যুরো: ২৫ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা করার সময়ই বন্ধ করে দেওয়া হয়েছিল গণপরিবহণ। তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হওয়ার পরে তাতে কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এখনও সব জায়গায় চালু হয়নি এই পরিষেবা। শিগগির এই গণপরিবহণ চালু হতে পারে বলেই জান

গণপরিবহণ শিগগির চালু হতে পারে, তবে কিছু নিয়ম মেনে: নীতিন গড়কড়ি

শেষ আপডেট: 6 May 2020 12:29

দ্য ওয়াল ব্যুরো: ২৫ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা করার সময়ই বন্ধ করে দেওয়া হয়েছিল গণপরিবহণ। তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হওয়ার পরে তাতে কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এখনও সব জায়গায় চালু হয়নি এই পরিষেবা। শিগগির এই গণপরিবহণ চালু হতে পারে বলেই জানালেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। তবে কিছু নিয়ম মানতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস অ্যান্ড কার অপারেটর্স কনফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে বৈঠক করেন নীতিন গড়কড়ি। সেখানে বাস ও গাড়ি সংগঠনের কর্তারা গণপরিবহণ ব্যবস্থা ফের চালু করার দাবি জানান। তাঁরা বলেন, এই পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের সমস্যা সবথেকে বেশি। তাঁদের রোজগার বন্ধ। আবার শ্রমিক বা অন্য ভাতার সুবিধাও পাচ্ছেন না তাঁরা। একথা শোনার পরেই এদিন গড়কড়ি বলেন, তিনি নিজে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রেখে চলেছেন। গণপরিবহন শিগগির চালু হতে পারে। তবে কিছু নিয়ম মানতে হবে সবাইকে।

আরও পড়ুন রাজ্যে ফিরতে পারবেন না অভিবাসী শ্রমিকরা, ১০টি ট্রেন বাতিল করল কর্নাটক সরকার

গড়কড়ি জানান, গাড়ির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, মাস্ক, জীবাণুনাশক প্রভৃতি সব ব্যবস্থা বাস ও গাড়ির মধ্যে রাখতে হবে। চালক ও অন্যান্য কর্মীদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। প্রতিদিন বাস ও গাড়িকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। তবে চালু হবে বললেও কবে চালু হবে সে ব্যাপারে কোনও নির্দিষ্ট দিনের কথা জানাননি কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। ৪ মে থেকে তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হওয়ার পরে গ্রিন জোনে পরিবহণের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রাইভেট চারচাকা গাড়িতে চালক বাদে ২জন ও দু’চাকা গাড়িতে ১জন চেপে রাস্তায় বেরতে পারেন। এছাড়া ২০ জন যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছিল। কিন্তু বাকি গণপরিবহণের ক্ষেত্রে কোনও ছাড়ের কথা ঘোষণা করা হয়নি এখনও। সেদিকেই আশার আলো শোনালেন নীতিন গড়কড়ি।

```