
শেষ আপডেট: 20 December 2020 05:33
এদিন গুরুদ্বারে যাওয়া নিয়ে টুইটও করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “গুরুর চরণে কিছুটা শান্তির সময় কাটাতে পারার জন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। গুরু নানক দেবজির ৫৫০ তম জন্মবার্ষিকী পালন করতে পারা আমার কাছ একটা গর্বের বিষয়। ঠিক একই ভাবে এবার গুরু তেগবাহাদুর সাহিবজির ৪০০ তম জন্মবার্ষিকী পালনের সুযোগ পেয়েছি আমি।”
https://twitter.com/narendramodi/status/1340509954617221121?s=19
গতকাল গুরু তেগবাহাদুরের ‘শহিদি দিবসে’ও টুইট করেছিলেন মোদী। তিনি বলেন, “গুরু তেগবাহাদুরজির জীবন সাহস ও ত্যাগের প্রতীক। তাঁর শহিদি দিবসে আমার গুরুর সামনে মাথা নত করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করছি।”
তবে এদিনের মোদীর গুরুদ্বারে যাওয়া নিয়ে একটা অন্য প্রসঙ্গও টেনে আনছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, গত ২৫ দিন ধরে দেশে কৃষক বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে যোগদান করা কৃষকদের একটা বড় অংশই পাঞ্জাব ও হরিয়ানার শিখ সম্প্রদায়। কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এরমধ্যেই কৃষকদের এই দুর্দশা দেখতে পারছেন না বলে আত্মঘাতী হয়েছেন এক শিখ ধর্মগুরু রাম সিং। এই পরিস্থিতিতে মোদীর গুরুদ্বারে যাওয়া শিখদের সহানুভূতি আদায়ের একটা কৌশল হতে পারে বলে মনে করছেন তাঁরা।