Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'সে নো টু ইন্ডিয়া', ভারতের সঙ্গে সবরকম সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের এই সিদ্ধান্তের কড়া নিন্দে করেছে পাকিস্তান। ইমরান খানের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সঙ্গে কোনও রকমের সাংস্কৃতিক আদানপ্রদান করবে না পাকিস্তান। এমনকী দু'দেশের বিনোদন দ

'সে নো টু ইন্ডিয়া', ভারতের সঙ্গে সবরকম সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

শেষ আপডেট: 9 August 2019 07:50

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের এই সিদ্ধান্তের কড়া নিন্দে করেছে পাকিস্তান। ইমরান খানের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সঙ্গে কোনও রকমের সাংস্কৃতিক আদানপ্রদান করবে না পাকিস্তান। এমনকী দু'দেশের বিনোদন দুনিয়ার মধ্যেও কোনও রকমের আদানপ্রদান হবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার একটি স্লোগান চালু করেছে, যার নাম 'সে নো টু ইন্ডিয়া।' তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মুখপাত্র ফিরদৌস আশিক আওয়ান জানিয়েছেন, "সব ধরণের ভারতীয় বিষয় দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে ( পেমরা ) নির্দেশ দেওয়া হয়েছে, কোনও কেবল অপারেটর যাতে ভারতীয় কিছু না দেখায়, সে ব্যাপারে কড়া নজর রাখতে।" আওয়ান আরও জানিয়েছেন, ভারতের বিভিন্ন বিষয় টিভিতে দেখার ফলে পাকিস্তানের যুব সম্প্রদায়ের চিন্তাভাবনা কলুষিত হচ্ছে। পাকিস্তানের ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল একটি গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপের মাধ্যমে পাকিস্তান সব দিক থেকে ভারতের এই হিন্দুত্ববাদী মানসিকতার বিরুদ্ধে লড়াই করবে। পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত কাউকে পাকিস্তানে ঢোকার অনুমতি দেওয়ার ক্ষেত্রে কড়া হতে চলেছে পাক বিদেশ মন্ত্রক। বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দু'দেশের মধ্যে কোনও রকমের সাংস্কৃতিক আদানপ্রদান হওয়া সম্ভব নয়। আর তাই এই 'সে নো টু ইন্ডিয়া' ক্যাম্পেন চালু করা হয়েছে। এর আগে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল, সেখানে কোনও ভারতীয় ছবির প্রদর্শন করা যাবে না। এ বার শুধু সিনেমা নয়, যে কোনও ধরণের নাটক, সিরিয়াল তথা ভারতীয় যে কোনও সাংস্কৃতিক বিষয়কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য এই প্রথম নয়, পুলওয়ামাতে সেনা কনভয়ে জঙ্গি হামলার পরেও একই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশ্য তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতের তরফে।

```