Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়, বিক্ষোভে নিষেধাজ্ঞা পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপত্যকায় কোনও রকমের বিক্ষোভে অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট বলা হয়েছে, বিধিনিষেধ না ওঠা পর্যন্ত কাশ্মীরের কোথাও অবস্থান বি

কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়, বিক্ষোভে নিষেধাজ্ঞা পুলিশের

শেষ আপডেট: 19 October 2019 07:32

দ্য ওয়াল ব্যুরো: পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপত্যকায় কোনও রকমের বিক্ষোভে অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট বলা হয়েছে, বিধিনিষেধ না ওঠা পর্যন্ত কাশ্মীরের কোথাও অবস্থান বিক্ষোভও করতে দেবে না পুলিশ। বুধবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন। প্রায় শতখানেক মহিলাকে সঙ্গে নিয়ে শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। বৃহস্পতিবার তাঁদের মুক্তি দেয় প্রশাসন। শনিবার জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে সোজাসাপ্টা বলে দিয়েছেন, এখন কোনও বিক্ষোভ করতে দেওয়া হবে না। দিলবাগ বলেন, “এখন আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য কাশ্মীরের স্বাভাবিক অবস্থা এবং শান্তি ফিরিয়ে আনা। এই ধরনের বিক্ষোভ হলে তার আঁচ অন্যত্র পড়তে পারে। প্রশাসন কোনওভাবেই এখন এই ধরনের কর্মসূচিতে অনুমতি দেবে না। কেউ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” ইতিমধ্যেই কাশ্মীরের স্থানীয় প্রশাসনের নির্বাচন ঘোষণা হয়েছে। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একাধিক পদক্ষেপ করা হয় প্রশাসনের তরফে। জম্মু অঞ্চলের বেশ কিছু বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দেয় প্রশাসন। দলীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহেবুবা মুফতিকে। জম্মু অঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই সেখানকার নেতাদের মুক্তি দিয়েছে প্রশাসন। সার্বিক পরিস্থিতি দেখে ধাপে ধাপে অন্য অংশের নেতাদেরও গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হবে বলে প্রশাসনের শীর্ষ সূত্রের তরফে বলা হয়েছে। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মেহবুবা মুফতির মেয়ে। বলেছিলেন, ‘কাশ্মীর যেন একটা খাঁচা। আর রাজনৈতিক নেতারা যেন সেই খাঁচাবন্দি জন্তু।’ বন্ধ করে দেওয়া ল্যান্ডলাইন পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে কাশ্মীরে। বেশ কিছু জায়গায় চালু হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সপ্তাহ দুয়েক আগে অমিত শাহ বলেছিলেন, “ওখানে কোনও বিধিনিষেধ নেই। সব বিধিনিষেধ বিরোধীদের মনে।” কিন্তু এ দিন কাশ্মীরের পুলিশ প্রধান পরোক্ষে স্বীকার করে নিলেন, কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তা ফিরিয়ে আনতে মিলবে না বিক্ষোভেও অনুমতি।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…


```