Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সেনা পোশাকে জওয়ানদের টহলদারি কর্নাটকের গ্রামে, সতর্ক করলেন পুলিশ প্রধান

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে ছুটিতে গ্রামে এসেছেন তাঁরা। কিন্তু তারমধ্যেই সেনা পোশাকে গ্রামে গ্রামে বাইকে করে টহল দিচ্ছিলেন তাঁরা। কেউ লকডাউন ভাঙলে তাঁদের শাস্তিও দিচ্ছিলেন। তাঁদের সঙ্গে থাকছিল স্থানীয় পুলিশ। এমনই ভিডিও প্রকাশ হওয়ার পর শ

সেনা পোশাকে জওয়ানদের টহলদারি কর্নাটকের গ্রামে, সতর্ক করলেন পুলিশ প্রধান

শেষ আপডেট: 28 April 2020 15:06

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে ছুটিতে গ্রামে এসেছেন তাঁরা। কিন্তু তারমধ্যেই সেনা পোশাকে গ্রামে গ্রামে বাইকে করে টহল দিচ্ছিলেন তাঁরা। কেউ লকডাউন ভাঙলে তাঁদের শাস্তিও দিচ্ছিলেন। তাঁদের সঙ্গে থাকছিল স্থানীয় পুলিশ। এমনই ভিডিও প্রকাশ হওয়ার পর শুরু হয় সমালোচনা। তারপরেই ওই জওয়ানদের সতর্ক করলেন সেখানকার পুলিশ প্রধান। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বাগালকোট জেলায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানকার তেরদুল তালুকের। সেখানে দেখা যায় জওয়ানদের পোশাক পরা এই ব্যক্তিরা বাইকে করে টহল দিচ্ছেন। এক ব্যক্তি নিজের মোটরসাইকেলে করে ২০ লিটারের এক জলের বোতল আনছিলেন। তাঁর মুখে মাস্ক না থাকায় ওই ব্যক্তিকে সেনা প্রশিক্ষণের মতো সেই জলের বোতল মাথার উপরে তুলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার এক জায়গায় বাড়ির বাইরে এক ব্যক্তিকে কান ধরে ওঠবোস করাচ্ছেন তাঁরা। পুলিশ না হয়ে পুলিশের ভূমিকা পালন করায় গ্রামবাসীরা অভিযোগ করেন বাগালকোটের পুলিশ সুপারের কাছে। তারপরেই তৎপর হন পুলিশ সুপার লোকেশ এইচ জে। তিনি বলেন, “যাঁদের ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা সেনা জওয়ান। কোন ইউনিটে তাঁরা কাজ করেন, সেটা অবশ্য জানা যায়নি। ছুটিতে বাড়ি এসেছেন তাঁরা। স্থানীয় পঞ্চায়েতকে সাহায্য করার জন্য তাঁদের বলা হয়েছিল। কিন্তু এভাবে টহল দিয়ে পুলিশের ভূমিকা পালন করে তাঁরা আইন ভেঙেছেন। তাঁদের সতর্ক করা হয়েছে। এরপরে এই কাজ যেন তাঁরা না করেন, সে ব্যাপারে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পুলিশকে।”

আরও পড়ুন বেসরকারি হাসপাতালগুলির কাছে নবান্নের আবেদন, সুযোগ ও পরিকাঠামো থাকলে কোভিডের চিকিৎসা শুরু করুক

সম্প্রতি এই বাগালকোট জেলা থেকে ১৫০ কিলোমিটার দূরে বেলাগাভি জেলায় ছুটিতে আসা এক কোবরা কোম্যান্ডো মাস্ক না পরায় তাঁকে শিকল দিয়ে বেঁধে থানায় নিয়ে আসা হয়েছিল। ওই কম্যান্ডো অভিযোগ করেছিলেন, বাড়ির সামনেই ছিলেন তিনি। কিন্তু তাঁকে পুলিশ ধরে মারধর করে শিকল দিয়ে বেঁধে থানায় নিয়ে আসে। এমনকি তাঁকে মাটিতে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এখনও পর্যন্ত কর্নাটকে কোভিড আক্রান্তের সংখ্যা ৫১২। তার মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন।

```