Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের মূল কান্ডারি দুই মহিলা, চিনে নিন তাঁদের

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটের সাহায্যে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। পরিসংখ্যান বলছে, অভিযানে সফল হলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারতের নাম। এই অভিযানের খরচ প্রায় ১০০০

ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের মূল কান্ডারি দুই মহিলা, চিনে নিন তাঁদের

শেষ আপডেট: 14 July 2019 09:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটের সাহায্যে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। পরিসংখ্যান বলছে, অভিযানে সফল হলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারতের নাম। এই অভিযানের খরচ প্রায় ১০০০ কোটি টাকা। আর এই অভিযানের মূলে রয়েছেন দুই মহিলা বিজ্ঞানী। চন্দ্রযান-২-এর মিশন ডিরেক্টরের পদে আছেন 'রকেট ওম্যান' রিতু কারিদহাল শ্রীবাস্তব। এবং প্রোজেক্ট ডিরেক্টরের পদে আছেন বনিতা এম। এক নজরে চিনে নিন ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের দুই মূল কান্ডারিকে-
  • রিতু কারিধাল 

লখনউয়ের মধ্যবিত্ত পরিবারের সন্তান রিতু কারিধাল (Ritu Karidhal)। ছোট থেকে বড্ড ন্যাক ছিল মহাকাশবিজ্ঞান নিয়ে। স্বপ্ন দেখতেন মহাকাশের খুঁটিনাটি নিয়ে গবেষণা করার। লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন রিতু। এরপর দেন গেট পরীক্ষা। ফল ভালো হওয়ায় ইন্ডিয়ান ইন্সটিউট অফ সায়েন্সে পড়ার সুযোগ পান তিনি। সেখানে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন রিতু। তারপর চাকরির জন্য আবেদন করেন ইসরোতে। পিএইচডি করাকালীনই ডাক আসে ইসরো থেকে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ে সফল হয়ে যোগ দেন ইসরোতে। এর আগে মঙ্গল অভিযানের সময়েও স্পেসক্রাফটের অটোনমির ক্ষেত্রে রিতুই ছিলেন মূল দায়িত্বে। এখানেই শেষ নয়। চন্দ্রযান-১ -এর মূল টিমেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন রিতু কারিধাল শ্রীবাস্তব। এ বার চন্দ্রযান-২-এর অভিযানেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। অভিযানের সবকিছু থাকবে তাঁর নখদর্পণে। ২০০৭-সালে এপিজে আব্দুল কালামের হাত থেকে ইসরোর সেরা নবীন বিজ্ঞানী-র পুরস্কারও পান রিতু। বিশ্বের দরবারে 'রকেট ওম্যান অফ ইন্ডিয়া' নামে পরিচিত তিনি। সহপাঠীদের কাছে কিন্তু রিতু পরিচিত ছিলেন আবেগপ্রবণ হিসেবেই। তবে কাজের ব্যাপারে তিনি এক্কেবারে 'পারফেকশনিস্ট'। 
  • এম বণিতা

চন্দ্রযান-২ এর অভিযানে প্রোজেক্ট ডিরেক্টরের পদে রয়েছেন এম বণিতা। রিতু কারিধালের মতোই মহাকাশ নিয়ে ছোট থেকেই আগ্রহ ছিল বণিতারও। বরাবরের মেধাবী ছাত্রী বণিতা ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০০৬ সালে তিনি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার 'সেরা মহিলা বিজ্ঞানী'র পুরস্কারও পেয়েছেন। এ বার চন্দ্রযান-২-এর অভিযানে প্রোজেক্ট ডিরেক্টর হিসাবে হার্ডওয়্যারের ডেভলপমেন্ট এবং অন্যান্য বিষয়ে নেতৃত্ব দেবেন বণিতা।
  • চন্দ্রযান-২-এর অভিযানকে সফল করতে টিমে রয়েছেন প্রায় ৩০ জন মহিলা। তবে প্রমীলাবাহিনীর পাশাপাশি এই অভিযানে পিছিয়ে নেই পুরুষরাও। দলে রয়েছেন এক বঙ্গ সন্তানও। হুগলির বাসিন্দা চন্দ্রকান্ত কুমার। ২০০১ সাল থেকে ইসরোর সঙ্গে যুক্ত তিনি। প্রথম চন্দ্রাভিযানেও সামিল ছিলেন চন্দ্রকান্ত। এ বার রয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। চন্দ্রযান এবং ভারতের মাটিতে বসানো যে অ্যান্টেনা, সেটা যারা নির্মাণ করেন, সেই দলের প্রধান চন্দ্রকান্ত। এই অ্যান্টেনা এবং চন্দ্রযানে বসানো রিসিভার ও ট্রান্সমিটারের মধ্যেই রেডিয়ো তরঙ্গ মারফত নির্দেশ ও তথ্য আদান প্রদান করা হয়।
১৫ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। সে দিন রাত ২.৫১ নাগাদ চন্দ্রযান-২-কে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে পাড়ি দেবে এই মুহূর্তে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল(GSLV) মার্ক থ্রি বা 'বাহুবলী'। ১৬ মিনিট উড়ানের পর মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান-২। বিজ্ঞানীদের অনুমান, ৬ সেপ্টেম্বর পৌঁছনো যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-national-20-hour-countdown-to-moon-mission-starts-chandrayaan-2-set-for-lift-off/

```