Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পিছু হঠল কেরল সরকার, কেন্দ্রের কড়া চিঠির পরই লকডাউন শিথিলের নির্দেশিকা প্রত্যাহার

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই কেরলে সংক্রমণের হার কমছে। তারপরই দক্ষিণের রাজ্যটির বাম সরকার  আজ সোমবার থেকে হটস্পট নয় এমন দুটি এলাকায় পরীক্ষামূলক ভাবে হোটেল, রেস্তোরাঁ, বইয়ের দোকান খোলায় অনুমতি দেওয়ার কথা ঘোষণা করে। একইসঙ্গে জোড়-বিজোড় নম

পিছু হঠল কেরল সরকার, কেন্দ্রের কড়া চিঠির পরই লকডাউন শিথিলের নির্দেশিকা প্রত্যাহার

শেষ আপডেট: 20 April 2020 08:19

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই কেরলে সংক্রমণের হার কমছে। তারপরই দক্ষিণের রাজ্যটির বাম সরকার  আজ সোমবার থেকে হটস্পট নয় এমন দুটি এলাকায় পরীক্ষামূলক ভাবে হোটেল, রেস্তোরাঁ, বইয়ের দোকান খোলায় অনুমতি দেওয়ার কথা ঘোষণা করে। একইসঙ্গে জোড়-বিজোড় নম্বর মডেলে গণপরিবহণ চালানোয় অনুমতি দেয় পিনারাই বিজয়ন সরকার। এরপরই রবিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কড়া চিঠি পাঠায় কেরল সরকারকে। সেই চিঠির চাপেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেরল সরকার।
প্রথমে পিনারাই বিজয়ন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেও পরে বয়ান বদল করে কেরল প্রশাসন। বলা হয়, ভুল বুঝাবুঝি হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। জারি করা নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে কেরল। 
গত মঙ্গলবার জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, আজ ২০ এপ্রিল থেকে কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে লকডাউন শিথিল করা হবে। কী কী ক্ষেত্রে কী কী শর্ত মেনে কাজ করা যাবে তার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রের তরফে কেরলকে বলা হয়েছে, রাজ্যগুলি কখনওই নিজের মতো করে লকডাউন শিথিল করতে পারে না। প্রত্যেক রাজ্যকেই কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চলতে হবে। প্রসঙ্গত, অর্থনীতির চাকা কিছুটা যাতে গড়ায় এবং তা যাতে সমস্তরকম সতর্কতা মেনে হয় তাই বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। দিল্লি যে তালিকা দিয়েছে তাতে হোটেল বা গণপরিবহণ লকডাউনের আওতার বাইরে নেই। যার ফলে কেরল সরকারের এ হেন সিদ্ধান্ত নিয়ে যারপরনাই ক্ষুব্ধ হয় দিল্লি।
অনেকের বক্তব্য, সংক্রমণের রেখাচিত্র নিম্নমুখী হতেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল কেরল সরকার। যা আরও বড় বিপর্যয় ঘটিয়ে দিতে পারত। তাঁদের মতে, গণপরিবহণ চালু হওয়া মানে এক এলাকার লোক বিনা বাধায় অন্য এলাকায় পৌঁছে যেত। তার ফলে নতুন করে সংক্রমণ ছাড়ানোর আশঙ্কা দেখা দিতে পারত।

```