Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কেরলের সোনাপাচার কাণ্ড: তিরুঅনন্তপুরমের জায়গায় জায়গায় রাতভর তল্লাশি গোয়েন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছিল বুধবার দুপুর থেকে। চলল গভীর রাত পর্যন্ত। কেরলের সোনা চোরাচালান কাণ্ডে সরকারি দফতর থেকে অভিযুক্তদের ফ্ল্যাট, বেসরকারি সংস্থার অফিস-সহ তিরুঅনন্তপুরমের ২৯টি জায়গায় তল্লাশি চালালেন শুল্ক দফতরের অফিসার ও কেন্দ্রীয় তদ

কেরলের সোনাপাচার কাণ্ড: তিরুঅনন্তপুরমের জায়গায় জায়গায় রাতভর তল্লাশি গোয়েন্দাদের

শেষ আপডেট: 16 July 2020 04:49

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছিল বুধবার দুপুর থেকে। চলল গভীর রাত পর্যন্ত। কেরলের সোনা চোরাচালান কাণ্ডে সরকারি দফতর থেকে অভিযুক্তদের ফ্ল্যাট, বেসরকারি সংস্থার অফিস-সহ তিরুঅনন্তপুরমের ২৯টি জায়গায় তল্লাশি চালালেন শুল্ক দফতরের অফিসার ও কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনআইএ-এর গোয়েন্দারা। দুই কেন্দ্রীয় সংস্থার চারটি দল কেরলের একাধিক জায়গায় তল্লাশি চালায়। কেরলের তথ্যপ্রযুক্তি বিভাগের অফিস থেকে একাধিক ফাইল বাজেয়াপ্ত করেছেন কাস্টমস অফিসাররা। অভিযুক্ত আমলা স্বপ্না সুরেশ ও সন্দীপ নাইয়ারের ফ্ল্যাটেও তল্লাশি চালান তদন্তকারীরা। তদন্ত এজেন্সির তরফে সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাতভর তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। গত ১১ জুলাই রাতে কেরলের সোনাপাচার কাণ্ডের মূল দুই অভিযুক্ত সরকারি আমলা স্বপ্না সুরেশ ও সন্দীপ নাইয়ারকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে এনআইএ। পরের দিন তাঁদের আদালতে তোলা হলে বিচারক আট দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত ৪ জুলাই কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে এসে পৌঁছেছিল ৩০ কেজি সোনা। সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ওই সোনা আনা হয়েছিল। কেরলের বাম সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধীরা। কংগ্রেস, বিজেপি-র নেতারা অভিযোগ করেন, কেরলের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিব এম শিবশংকর সোনা পাচারে যুক্ত ছিলেন। সরকার তাঁকে আড়াল করতে চাইছে। শিবশংকর তথ্যপ্রযুক্তি দফতরের পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সচিব হিসাবেও কাজ করেছেন। এই অভিযোগ ওঠার পরেই তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় কেরল সরকার। যদিও মুখ্যমন্ত্রী তাঁর সচিবের স্মাগলিং-এ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে সরিথ কুমার নামের আধিকারিককে গ্রেফতার করেছিল কাস্টমস। ধৃত সরিথ কুমার আগে তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির কনস্যুলেটের জনসংযোগ অফিসার ছিলেন। স্বপ্না সুরেশও একসময় তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির কনস্যুলেটের কর্মী ছিলেন। কেরল সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে বিভিন্ন কোম্পানির যোগাযোগ রক্ষা করতেন তিনি।

```