Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নাপিত-ধোপারা পাবেন এককালীন পাঁচ হাজার টাকা, সমাজের বিভিন্ন অংশের জন্য ১৬০০ কোটির প্যাকেজ কর্ণাটকে

দ্য ওয়াল ব্যুরো: নাপিত, ধোপা থেকে ফুলচাষি কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্প-- সমাজের বিভিন্ন অংশের জন্যই ১৬০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কর্ণাটকের বিএস ইয়েদুরাপ্পা সরকার। বুধবার কর্ণাট সরকার এই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। ফুলচাষিদের প্

নাপিত-ধোপারা পাবেন এককালীন পাঁচ হাজার টাকা, সমাজের বিভিন্ন অংশের জন্য ১৬০০ কোটির প্যাকেজ কর্ণাটকে

শেষ আপডেট: 6 May 2020 09:26

দ্য ওয়াল ব্যুরো: নাপিত, ধোপা থেকে ফুলচাষি কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্প-- সমাজের বিভিন্ন অংশের জন্যই ১৬০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কর্ণাটকের বিএস ইয়েদুরাপ্পা সরকার। বুধবার কর্ণাট সরকার এই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। ফুলচাষিদের প্রতি হেক্টর জমির জন্য ২৫ হাজার টাকা করে দেবে সরকার। অটো, ট্যাক্সিচালক, নাপিত, ধোপাদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। নির্মাণ শ্রমিকদের আগেই দু'হাজার টাকা করে দিয়েছিল কর্ণাটক সরকার। তাঁদের আরও তিন হাজার টাকা করে দেওয়া হবে। বিজেপি শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কোভিড-১৯ শুধুমাত্র কৃষকদের রোজগারেই ধাক্কা দেয়নি। এর অভিঘাত পড়েছে সমাজের সব ক্ষেত্রেই। তাই এই আর্থিক প্যাকেজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ইয়েদুরাপ্পা তথ্য দিয়ে জানিয়েছেন কর্ণাটকে নাপিতের সংখ্যা দু'লক্ষ ৩০ হাজার। ধোপা রয়েছেন ৬০ হাজার। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। হ্যান্ডলুমের সঙ্গে যুক্তদের দেওয়া হবে এককালীন দু'হাজার টাকা। একইসঙ্গে কর্ণাটক সরকার জানিয়েছে এমএসএমই সেক্টরের দু'মাসের বিদ্যুতের বিল মুকুব করে দেওয়া হচ্ছে। বড় শিল্প প্রতিষ্ঠানগুলি বিদ্যুতের বিল দু'মাস পরেও মেটাতে পারবে বলে জানিয়েছে দক্ষিণের রাজ্যটির সরকার।

```