Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

জুলাই থেকে প্রতি রবিবার কর্নাটকে ‘টোটাল লকডাউন’, বদল নাইট কার্ফুর সময়েও

দ্য ওয়াল ব্যুরো: আনলক ফেজ ১ শুরু হওয়ার পর থেকে সংক্রমণ কমা তো দূরে থাক, দিন দিন তা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় নয়া পদক্ষেপ নিতে চলেছে কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার। জানানো হয়েছে, জুলাই মাস থেকে প্রতি রবিবার টোটাল লকডাউন থাকব

জুলাই থেকে প্রতি রবিবার কর্নাটকে ‘টোটাল লকডাউন’, বদল নাইট কার্ফুর সময়েও

শেষ আপডেট: 28 June 2020 02:54

দ্য ওয়াল ব্যুরো: আনলক ফেজ ১ শুরু হওয়ার পর থেকে সংক্রমণ কমা তো দূরে থাক, দিন দিন তা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় নয়া পদক্ষেপ নিতে চলেছে কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার। জানানো হয়েছে, জুলাই মাস থেকে প্রতি রবিবার টোটাল লকডাউন থাকবে কর্নাটক। সেইসঙ্গে নাইট কার্ফুর সময়েও বদল করা হয়েছে। শনিবার বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আগামী ৫ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। জানানো হয়েছে, রবিবার শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এছাড়া আগামী কাল অর্থাৎ সোমবার থেকে নাইট কার্ফুর সময়েও বদল হচ্ছে কর্নাটকে। আগে কেন্দ্রের নিয়ম মেনে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু চলত। কিন্তু এবার থেকে রাত ৮টা থেকে নাইট কার্ফু শুরু হবে। অবশ্য ভোর ৫টা পর্যন্তই তা চলবে। জানানো হয়েছে, জুলাই মাস থেকে প্রতিটি সরকারি অফিসে সপ্তাহে ৫ দিন করে কাজ হবে। শনিবারকে ছুটির দিন ধরা হবে। বেসরকারি অফিসগুলিকেও এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কর্নাটকে নতুন করে ৯১৮ জন আক্রান্ত হয়েছেন ও ১১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র বেঙ্গালুরুতেই একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। একদিনে আক্রান্তের নিরিখে সর্বাধিক বৃদ্ধি ঘটেছে শনিবার। এখনও পর্যন্ত এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১,৯২৩। মৃত্যু হয়েছে ১৯১ জনে। তবে ইতিমধ্যেই ৭২৮৭ জন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। বেঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে আরও সবজি ও মুদিখানার দোকান বাড়ানো হচ্ছে। সরকারের তরফেই এই দোকানগুলি খোলা হবে। এতে একটি দোকানে ভিড় খানিকটা কমবে। এছাড়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজ্যের প্রতিটি হাসপাতালে কত বেড রয়েছে সেই সংক্রান্ত তথ্য বাসিন্দাদের দেওয়ার জন্য একটা নতুন সিস্টেম তৈরি করা হচ্ছে। করোনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়িয়ে ২৫০ করা হয়েছে। করোনায় মৃতদের দেহ নিয়ে যাওয়ার জন্য আলাদা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের আটটি প্রদেশের জয়েন্ট কমিশনারদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে এই বিষয়ে নজর দিতে হবে। এই ক্ষেত্রে কর্নাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসাররা তাঁদের সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বেঙ্গালুরুর সব বিয়ের হল, হস্টেল ও অন্যান্য হলগুলিকে কোভিড ১৯ কেয়ার সেন্টারে পরিণত করতে। সেইসঙ্গে রেলের কামরাও ব্যবহার করার কথা বলেছেন ইয়েদুরাপ্পা।

```