Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিক ভর্তি ট্রাক উলটে মৃত ৫, আহত ১৭

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে পরপর দুটি পথ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। দুটি দুর্ঘটনাতেই প্রাণ হারাতে হল পরিযায়ী শ্রমিকদের। মধ্যপ্রদেশের সাগর ও ছতরপুর সীমান্তে রাস্তার উপর উলটে যায় পরিযায়ী শ্রমিক ভর্তি একটি ট্রাক। এই দুর্ঘটনায় ৫

মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিক ভর্তি ট্রাক উলটে মৃত ৫, আহত ১৭

শেষ আপডেট: 16 May 2020 07:12

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে পরপর দুটি পথ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। দুটি দুর্ঘটনাতেই প্রাণ হারাতে হল পরিযায়ী শ্রমিকদের। মধ্যপ্রদেশের সাগর ও ছতরপুর সীমান্তে রাস্তার উপর উলটে যায় পরিযায়ী শ্রমিক ভর্তি একটি ট্রাক। এই দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছিল ট্রাকটি। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সাগর জেলার বান্দা প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই সাগর ও ছতরপুর জেলার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা আহতদের সাহায্য করেন। কী কারণে এই দুর্ঘটনা তা অবশ্য এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মহারাষ্ট্র থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে যাচ্ছেন, তাঁরা মধ্যপ্রদেশ হয়েই যাতায়াত করছেন। সরকারের তরফে জানানো হচ্ছে শ্রমিকদের ভালভাবে পাঠানো হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ট্রাক, অটোরিকশা, সাইকেল এমনকি পায়ে হেঁটেও যেতে হচ্ছে শ্রমিকদের। এর ফলে পথেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ক্লান্তি ও পরিশ্রমের ফলে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তারপর রয়েছে দুর্ঘটনা। গত কয়েক দিনে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের।

আরও পড়ুন উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের প্রতি শোক জ্ঞাপন মোদী-মমতার

শুক্রবার গভীর রাত ৩টে নাগাদ উত্তরপ্রদেশের লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে আউরাইয়া জেলায় দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৮ জন। তাঁদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন বলে খবর। রাজস্থান থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা বাড়ি ফিরতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে একটি ট্রাকে জোর করে উঠে পড়েন তাঁরা। ট্রাকটি খাবার নিয়ে যাচ্ছিল। পথেই অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে সেটির। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলায় একটি সরকারি বাসের ধাক্কায় ছয় শ্রমিক প্রাণ হারান। তাঁরা পঞ্জাব থেকে হেঁটে বিহারে ফিরছিলেন। বাসের চালককে গ্রেফতার করে পুলিশ। এই সপ্তাহেই পথ দুর্ঘটনায় আরও চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক মহিলা ও তাঁর মেয়েও রয়েছেন। গত সপ্তাহে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনে ঘুমিয়ে পড়া ১৬ পরিযায়ী শ্রমিককে পিষে দেয় একটি মালগাড়ি।

```