Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পাকিস্তানে পারফরম্যান্সের জের, মিকাকে বয়কট করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে গিয়ে গান গেয়েছিলেন মিকা সিং। তার জেরেই এ বার ভারতীয় চলচ্চিত্র জগত থেকে মিকাকে ব্যান করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন (AICWA)। সম্প্রতি করাচিতে এক শিল্পপতির মেয়ের বিয়েতে পারফর্ম করেন মিকা। সেই শিল্পপতি

পাকিস্তানে পারফরম্যান্সের জের, মিকাকে বয়কট করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন

শেষ আপডেট: 14 August 2019 07:46

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে গিয়ে গান গেয়েছিলেন মিকা সিং। তার জেরেই এ বার ভারতীয় চলচ্চিত্র জগত থেকে মিকাকে ব্যান করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন (AICWA)। সম্প্রতি করাচিতে এক শিল্পপতির মেয়ের বিয়েতে পারফর্ম করেন মিকা। সেই শিল্পপতি আবার প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বিয়ের পাত্র মিকা সিং-এর খুব বড় ভক্ত হওয়ায় বিয়েতে তাঁকে গান গাইতে দেখতে চেয়েছিলেন। হবু জামাইয়ের ইচ্ছে পূরণ করতেই নাকি মিকাকে নিয়ে এসে গান গাওয়ান ওই শিল্পপতি। এই পারফরম্যান্সের জন্য ১ কোটি টাকাও মিকা পেয়েছেন বলে জানা গিয়েছে। ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র। আর মিকা এই পারফর্ম করেন ৮ অগস্ট। কিন্তু সেই গানের ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই তা ভাইরাল হয়। আর তারপরেই শুরু হয় সমালোচনা। এ বার কড়া পদক্ষেপ নিল AICWA। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্তা জানিয়েছেন, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রোডাকশন হাউস, মিউজিক কোম্পানি ও অনলাইন মিউজিক কনটেন্ট প্রোভাইডার সংস্থায় তাঁকে বয়কট করা হবে। খেয়াল রাখা হবে যাতে মিকার সঙ্গে কেউ কাজ না করে। আর কেউ কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যখন ভারত আর পাকিস্তানের মধ্যে টেনশন তুঙ্গে, তিনি তখন জাতির উর্ধ্বে নিজের স্বার্থকে স্থান দিয়েছেন। অ্যাসোসিয়েশন এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছে।

```