Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বিজ্ঞপ্তি বেরিয়েছিল 'ঝাড়ুদার' পদের, আবেদন করলেন বি টেক, এম টেক, এমবিএ ডিগ্রিধারীরা

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিধানসভায় ঝাড়ুদার ও স্যানিটারি ওয়ার্কারের। মাত্র ১৪ টি পোস্ট। তার জন্য আবেদন এল ৪৬০৭ টি। প্রার্থীদের মধ্যে একটা বড় অংশ আবার পোস্ট গ্রাজুয়েট, বি টেক, এম টেক, এমবিএ ডিগ্রিধারী। তামিলনাড়ু বিধানসভায় সুইপার

বিজ্ঞপ্তি বেরিয়েছিল 'ঝাড়ুদার' পদের, আবেদন করলেন বি টেক, এম টেক, এমবিএ ডিগ্রিধারীরা

শেষ আপডেট: 6 February 2019 10:03

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিধানসভায় ঝাড়ুদার ও স্যানিটারি ওয়ার্কারের। মাত্র ১৪ টি পোস্ট। তার জন্য আবেদন এল ৪৬০৭ টি। প্রার্থীদের মধ্যে একটা বড় অংশ আবার পোস্ট গ্রাজুয়েট, বি টেক, এম টেক, এমবিএ ডিগ্রিধারী। তামিলনাড়ু বিধানসভায় সুইপার ও স্যানিটারি ওয়ার্কারের জন্য ১৪ টি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২৬ সেপ্টেম্বর। ১০ জন সুইপার ও ৪ জন স্যানিটারি ওয়ার্কারের পদ ছিল। এই পদে আবেদনের একমাত্র চাহিদা ছিল শারীরিক সক্ষমতা। ন্যূনতম বয়স দরকার ছিল ১৮। কিন্তু যেসব প্রার্থীর আবেদন জমা পড়েছে, তাতে অবাক হয়ে যাচ্ছেন পরীক্ষা নিয়ামক আধিকারিকরা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এই আবেদন করা হয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে চাকরির কতটা আকাল, এই আবেদন সেটাই দেখিয়ে দিচ্ছে। অন্য কোনও সরকারি চাকরি পাচ্ছেন না দেখেই যেখানে পারছেন সেখানে আবেদন করছেন পোস্ট গ্রাজুয়েট, বি টেক, এম টেক, এমবিএ ডিগ্রিধারী। তবে এই ধরণের পদের জন্য লিখিত পরীক্ষায় ততটা জোর দেওয়া হয় না। কিন্তু যেভাবে এত বেশি সংখ্যক কোয়ালিফাইড প্রার্থী আবেদন করেছেন, সেখানে পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সেটা নিয়েই চিন্তিত আধিকারিকরা। বছরখানেক আগে মালদাতেও ডোমের পদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করেছিলেন। সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এ বার তামিলনাড়ুতেও দেখা গেল সেই এক ছবি। আরও পড়ুন  https://thewall.in/2019/02/news-state-home-ministries-letter-to-rajeev-kumar-sad-and-unfortunate-comments-mamata/

```