Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

তিন ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান, আগামীকাল ফের কৃষকদের সঙ্গে আলোচনা কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধেবেলা তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষকদের প্রতিনিধিরা। কিন্তু তিন ঘণ্টার বৈঠকেও কোনও সমাধান সূত্র পাওয়া গেল না। কেন্দ্রের তরফে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয় ক

তিন ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান, আগামীকাল ফের কৃষকদের সঙ্গে আলোচনা কেন্দ্রের

শেষ আপডেট: 2 December 2020 02:23

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধেবেলা তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষকদের প্রতিনিধিরা। কিন্তু তিন ঘণ্টার বৈঠকেও কোনও সমাধান সূত্র পাওয়া গেল না। কেন্দ্রের তরফে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয় কৃষকদের তরফে। তাঁদের বক্তব্য, এখন আর কমিটি গড়ার সময় নেই। আগামীকাল ফের একবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন কৃষকরা। ফের একবার সমাধান নিয়ে আলোচনা হবে। তবে কৃষকদের একটাই দাবি, কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। বুধবারের বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। কৃষকদের তরফে কারা সেই কমিটিতে থাকবেন তার নাম দেওয়ার কথা বলা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, “আমরা একটা ছোট দল চেয়েছিলাম। কিন্তু কৃষকরা জানালেন তাঁরা সবাই কথা বলবেন। আমরা তাতে কিছু মনে করিনি। আমরা চাই ওনারা আন্দোলন প্রত্যাহার করে আলোচনা করুন। কিন্তু সবটাই কৃষকদের উপর নির্ভর করছে।” বুধবার কৃষকদের ৩৫ সদস্যের একটি দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র তোমর, পীযূষ গোয়েল ও সোম প্রকাশ। বৈঠকের পরে ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান রূপ সিং সংবাদমাধ্যমকে বলেন, “বিশেষ কমিটি গঠন নিয়ে সরকারের প্রস্তাব আমরা মানিনি। আমরা দাবি করছি কৃষি আইন প্রত্যাহার করুক সরকার। যদি সরকার ক্ষমতার ব্যবহার করে তাহলেও আমরা পিছু হটব না। আমাদের আন্দোলন জারি থাকবে।” এর আগেও ১৩ নভেম্বর কেন্দ্রের তরফে একটি বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময়েও এই প্রস্তাব কৃষক সংগঠনগুলি খারিজ করে। অনেক কৃষক সংগঠন দাবি করে যত তাড়াতাড়ি সম্ভব তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনের হমকি দেন তাঁরা। সেই কথা সরকার না শোনাতেই দিল্লির বাইরে অবরোধে বসেছেন কয়েক লাখ কৃষক। অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা নেতা ওয়ার্ক সিং জানিয়েছেন, “আগামীকাল কৃষক সংগঠনগুলির প্রধানদের মধ্যে একটি গুরুত্ত্বপূর্ণ বৈঠক রয়েছে। তারপরে বৃহস্পতিবার থেকে সরকারের সঙ্গে বৈঠক শুরু হবে। এটা ঠিক করা হয়েছে যতদিন না সমস্যার পুরো সমাধান হচ্ছে ততদিন এই আলোচনা চলতেই থাকবে।” বুধবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই কৃষকদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রের। এরমধ্যেই বুধবার কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। পাঞ্জাবের বেশ কিছু ক্রীড়াবিদ ও কোচেরা তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ৫ ডিসেম্বর দিল্লি গিয়ে কৃষকদের পাশে দাঁড়াবেন তাঁরা। দিল্লির সীমান্তে আন্দোলন করছেন লাখ লাখ কৃষক। নিজেদের দাবি থেকে অনড় তাঁরা। মিছিল করে দিল্লি আসার পথে জলকামান, কাঁদানে গ্যাস, ব্যারিকেড, পুলিশের মার সবকিছুই সহ্য করতে হয়েছে তাঁদের। কিন্তু নিজেদের অবস্থান থেকে তাঁরা সরেননি। এখন দেখার বৃহস্পতিবারের বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয় কিনা।

```