Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ঝাঁটা হাতে হেমা মালিনী, তাও আবার পার্লামেন্টে, কেন?

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার আগেই দেখা গেল এক অন্যরকমের ছবি। ঝাঁটা হাতে সংসদের উঠোনে দাঁড়িয়ে ড্রিম গার্ল। সঙ্গে অবশ্য রয়েছেন অর্থ দফরতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও আরও অনেক সাংসদ। কিন্তু কেন? তারপরেই বোঝা

ঝাঁটা হাতে হেমা মালিনী, তাও আবার পার্লামেন্টে, কেন?

শেষ আপডেট: 13 July 2019 09:41

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার আগেই দেখা গেল এক অন্যরকমের ছবি। ঝাঁটা হাতে সংসদের উঠোনে দাঁড়িয়ে ড্রিম গার্ল। সঙ্গে অবশ্য রয়েছেন অর্থ দফরতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও আরও অনেক সাংসদ। কিন্তু কেন? তারপরেই বোঝা গেল আসল গল্পটা। স্পিকার ওম বিড়লার আয়োজিত 'স্বচ্ছ ভারত অভিযানে' যোগ দিয়েছেন তাঁরা। আর তাই ঝাঁট দিয়ে সংসদের উঠোন পরিষ্কার করতে নেমেছেন। এরপরেই দেখা যায় মথুরার সাংসদ হেমা, অনুরাগ ঠাকুর ও আরও কিছু সাংসদ ঝাঁট দিচ্ছেন। তাঁদের এই ঝাঁট দেওয়া দেখতে জড়ো হয়ে যান অনেক লোক। ক্যামেরা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও দেখা যায় সেখানে। ক্যামেরার সামনে ধুসর কুর্তা ও কালো ট্রাউজারে স্বচ্ছন্দেই ঝাঁট দিতে দেখা যায় ড্রিম গার্লকে। পার্লামেন্টের বাইরের রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করেন তাঁরা। https://twitter.com/ANI/status/1149912132751958017 ঝাঁট দেওয়া শেষ হলে তা নিয়ে টুইটও করেন অনুরাগ ঠাকুর। টুইটে তিনি লেখেন, "ভারতকে পরিষ্কার, সুন্দর ও স্বাভাবিক করে রাখা আমাদের জেনারেশন ও ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। তাই প্রতিদিন নিজেদের আশাপাশে পরিষ্কার রাখুন। এটা আমাদের বাড়ির মতোই।" ক'দিন আগে নিজের বাজেট পেশ করার সময়ও এই স্বচ্ছ ভারত অভিযানের প্রসঙ্গ তুলে এনেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, "এই স্বচ্ছ ভারত অভিযান দেশের প্রতিটি কোণায় পৌঁছেছে ও মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নতিতে সাহায্য করেছে। ২০১৪ সালে চালু হওয়া এই প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যেই ৯.৬ কোটি শৌচাগার তৈরি করা হয়েছে।" ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই স্বচ্ছ ভারত প্রকল্প শুরু করেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় খোলা জায়গায় শৌচ করা থেকে সাধারণ মানুষকে রোখার জন্য প্রতিটা বাড়িতে শৌচাগার তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই প্রকল্পকে নিয়ে বলিউডে ছবিও করা হয়েছে।

```