Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বম্বে হাইকোর্টে কঙ্গনার জয়, অফিস ভাঙার কাজ থামানোর নির্দেশ বিএমসিকে

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র সরকার বনাম কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। বুধবার সকালেই বুলডোজার, জেসিবি মেশিন, বৃহন্মুম্বই পুরসভার অসংখ্য কর্মী নিয়ে মুম্বই পুলিশের আধিকারিকরা হাজির হন বান্দ্রায় অভিনেত্রীর অফিস ‘মণ

বম্বে হাইকোর্টে কঙ্গনার জয়, অফিস ভাঙার কাজ থামানোর নির্দেশ বিএমসিকে

শেষ আপডেট: 9 September 2020 09:35

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র সরকার বনাম কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। বুধবার সকালেই বুলডোজার, জেসিবি মেশিন, বৃহন্মুম্বই পুরসভার অসংখ্য কর্মী নিয়ে মুম্বই পুলিশের আধিকারিকরা হাজির হন বান্দ্রায় অভিনেত্রীর অফিস ‘মণিকর্ণিকা ফিল্মসে’। শুরু হয় ভাঙার কাজ। আর এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। বলেন বেআইনিভাবে তাঁর সম্পত্তি ভাঙছে বিএমসি। সেই মামলায় জয় পেলেন কঙ্গনা। এদিন ভার্চুয়াল মাধ্যমে শুনানি করেন বম্বে হাইকোর্টের বিচারক। সেখানে তিনি বৃহন্মুম্বই পুরসভাকে নির্দেশ দেন, কঙ্গনার অফিস ভাঙার কাজ এই মুহূর্তে বন্ধ করতে হবে। নিজের পিটিশনে কঙ্গনা অভিযোগ করেছেন, সব কাগজপত্র আছে তাঁর কাছে। বেআইনিভাবে তাঁর অফিস ভাঙতে গিয়েছে বিএমসি। কঙ্গনার দায়ের করা পিটিশনের জবাব বিএমসিকে দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। কঙ্গনা রানাওয়াতের অফিসে বেআইনি নির্মাণের নোটিস গতকাল ঝুলিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয় অভিনেত্রীকে। হিমাচল প্রদেশ থেকে মুম্বইয় ফিরছেন কঙ্গনা। তার মধ্যেই বুধবার সকাল থেকে তাঁর অফিস ভাঙা শুরু করে বিএমসি। আর সেই কাজ শুরু হতেই ফের বিস্ফোরক হয়ে ওঠেন কঙ্গনা। বুধবার সকাল থেকে একগুচ্ছ টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন কঙ্গনা। সেইসব টুইটে তিনি নিজের অফিস ভাঙার ছবি দিয়েছেন। টুইটে কঙ্গনা লিখেছেন, “আমি আমার শত্রু চিনতে কোনও দিন ভুল করি না। এটা বারবার প্রমাণিত হয়েছে। এই কারণেই আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর।” আরও একটি টুইট করে তিনি লিখেছেন, ‘পাকিস্তান’। টুইটে অফিসের ভিতরেও ভাঙচুর করার ছবি দিয়েছেন তিনি। অন্য একটি টুইটে তিনি মুম্বই পুলিশ ও বিএমসির কর্মীদের ‘বাবর ও তার সেনা’ বলে উল্লেখ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনার অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ ও কর্মীরা। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। কঙ্গনার অফিসের বাইরে বিএমসি কর্মীরা যে নোটিস দিয়েছে, সেখানে ১৪টি ভায়োলেশনের কথা বলা হয়েছে। গতকাল সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, কঙ্গনার অফিসে নোটিস ঝোলানো হয়েছে। যদি এর জবাব না পাওয়া যায়, তাহলে বেআইনি অংশ ভাঙা শুরু হবে। এদিকে বুধবার সকালেই কঙ্গনা টুইট করে বলেন, “আমি যখন মুম্বই দর্শনের জন্য বিমানবন্দরের দিকে যাচ্ছি, তখনই মহারাষ্ট্র সরকার ও তাদের গুন্ডারা আমার সম্পত্তির দিকে যাচ্ছে। তারা বেআইনিভাবে অফিস ভাঙবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি মহারাষ্ট্রের গর্বের জন্য নিজের রক্ত দেব। এতে আমার আত্মবিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে।” বুধবার সকালে অফিস ভাঙার কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। হাইকোর্টের নির্দেশে আপাতত পুরসভাকে ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। এদিকে দুপুরেই মুম্বইয়ে পা দিচ্ছেন কঙ্গনা। তিনি মুম্বইয়ে নামার পরে এই ঘটনার প্রবাহ কোনদিকে যায় সেটাই দেখার।

```