Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মুম্বইয়ে কোটি টাকার মাদক উদ্ধার এনসিবি-র, সুশান্ত মামলায় নাম জড়ানো পাচারকারী গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে বলিউডের সঙ্গে মাদক পাচারের বড় যোগ পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। এবার এই তদন্তে বড় সাফল্য পেল এনসিবি। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে বহু দিন নিখোঁজ থাকা ম

মুম্বইয়ে কোটি টাকার মাদক উদ্ধার এনসিবি-র, সুশান্ত মামলায় নাম জড়ানো পাচারকারী গ্রেফতার

শেষ আপডেট: 9 December 2020 06:03

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে বলিউডের সঙ্গে মাদক পাচারের বড় যোগ পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। এবার এই তদন্তে বড় সাফল্য পেল এনসিবি। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে বহু দিন নিখোঁজ থাকা মাদক পাচারকারীরা। সুশান্ত মামলায় নাম জড়িয়েছিল তার। এছাড়া কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে টাকাও। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত সবথেকে বেশি পরিমাণে মাদক বাজেয়াপ্ত হয়েছে। মুম্বইয়ের সম্ভ্রান্ত আন্ধেরি এলাকার বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এই পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছেন এনসিবি আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল মুম্বই পুলিশও। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে মাদক পাচারকারী রেগেল মহাকালকে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল সে। এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, “আমরা রেগেল মহাকালকে গ্রেফতার করেছি। ওকে আদালতে তোলা হবে। রিয়া চক্রবর্তী ও শৌভিকের সঙ্গে ওর কী যোগ রয়েছে সেটা আমরা এখনই জানাতে পারব না।” জুন মাসের ১৪ তারিখ বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তার তদন্ত করতে নেমেই মাদক যোগের কথা জানতে পারে পুলিশ। তারপরেই মাদক যোগে দীর্ঘদিন জেরা করার পরে গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও ভাই শৌভিককে। তাঁদের বিরুদ্ধে মাদক পাচারে সরাসরি যুক্ত থাকার অভিযোগ ছিল। এক মাস জেল খাটার পরে জামিন পান রিয়া। তিন মাস পরে জামিন পেয়েছেন তাঁর ভাই শৌভিকও। শুধু রিয়া বা শৌভিক নন, এই মাদক মামলায় একের পর এক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে এসেছে। এনসিবি দফতরে হাজিরা দিতে হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুল প্রীত সিংকে। দীপিকার ম্যানেজারকেও জেরা করে এনসিবি। কিছুদিন আগে জেরা করা হয়েছে অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর স্ত্রীকেও। বাড়িতে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লাম্বিচিয়াকে। যদিও তারপরে জামিন পেয়েছেন তাঁরা। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একের পর এক সেলিব্রিটির বাড়িতে হানা দিচ্ছেন এনসিবি আধিকারিকরা। এর মধ্যেই এবার বড় মাদক পাচারকারী গ্রেফতার হল। তার সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকাও। এখন দেখার এই পাচারকারীকে জেরা করে আর কী কী তথ্য উঠে আসে এনসিবির হাতে।

```