Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আজ লেহ যাচ্ছেন সেনাপ্রধান, লাদাখ সেক্টরের প্রস্তুতি নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জেনারেল নারাভানে

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে যে সংঘাত তৈরি হয়েছে সে ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার লেহতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। দুপুরে ১৪ কোরের হেড কোয়ার্টারে সেনা অফিসারদের সঙ্গে তাঁর বৈঠক করার ক

আজ লেহ যাচ্ছেন সেনাপ্রধান, লাদাখ সেক্টরের প্রস্তুতি নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জেনারেল নারাভানে

শেষ আপডেট: 23 June 2020 06:53

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে যে সংঘাত তৈরি হয়েছে সে ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার লেহতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। দুপুরে ১৪ কোরের হেড কোয়ার্টারে সেনা অফিসারদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। লাদাখ সেক্টরের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। গত ১৫ জুন চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ভারতীয় সেনাবাহিনীর। মৃত্যু হয় ২০ জন সেনা জওয়ানের। তারপর আজ লেহতে যাচ্ছেন সেনাপ্রধান। গত ছ'সপ্তাহ ধরে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পরিস্থিতি উত্তপ্ত। এর আগে গত ২২মে লেহতে গিয়েছিলেন সেনাপ্রধান। এই সময়ের মধ্যে এটা তাঁর দ্বিতীয় লেহ সফর। লেহ রওনা হওয়ার আগে নয়াদিল্লিতে জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের আলোচনা করেন তিনি। গতকাল চিন এবং ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক হয়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত পর্যন্ত। এদিন সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চিনের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক। মনে করা হচ্ছে, ১৪ কোরের হেড কোয়ার্টারে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে তা নিয়েও আলোচনা হবে। সেনা আধিকারিকরা এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এখনকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন সেনাপ্রধানকে। তারপর প্রয়োজনীয় নির্দেশ দেবেন জেনারেল নারাভানে। রাতেই দিল্লি ফিরে আসার কথা সেনা প্রধানের। গতকাল লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের যে বৈঠক হয় তাতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ১৪ কোরের লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের পিপলস লিবারেশন আর্মির তরফে ছিলেন দক্ষিণ জিনজিয়াং মিলিটারি রিজিওনের কম্যান্ডর লিউ লিন। সেনা সূত্রের খবর, ওই বৈঠকে ভারতের তরফে দাবি জানানো হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চিনা সেনা, বাঙ্কার, পিলবক্স, নজরদারি চৌকি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। গত সপ্তাহে লেহতে গিয়েছিলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদাউরিয়া। তারপর দেখা গিয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের দিকে চক্কর কাটছে যুদ্ধবিমান। রবিবার নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠক থেকে লাদাখে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ, চিন আগ্রাসন দেখালে যেন উপযুক্ত জবাব দেয় সেনাবাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র ব্যবহারের নীতিতেও বদল আনা হয়। তারপর এদিন সেনাপ্রধানের লেহ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের।

```