Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আটকে থাকা শ্রমিকদের নিয়ে তেলেঙ্গানা থেকে ছাড়ল ট্রেন, গন্তব্য ঝাড়খণ্ড

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ভিন্ রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর অনুমতি দেওয়া হবে। গতকাল বিভিন্ন রাজ্য থেকে বাসে করে শ্রমিকদের ঘরে ফেরার ছবি উঠে এসেছিল। শুক্রবার মে দিবসের সকালে তেলেঙ্গান

আটকে থাকা শ্রমিকদের নিয়ে তেলেঙ্গানা থেকে ছাড়ল ট্রেন, গন্তব্য ঝাড়খণ্ড

শেষ আপডেট: 1 May 2020 06:31

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ভিন্ রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর অনুমতি দেওয়া হবে। গতকাল বিভিন্ন রাজ্য থেকে বাসে করে শ্রমিকদের ঘরে ফেরার ছবি উঠে এসেছিল। শুক্রবার মে দিবসের সকালে তেলেঙ্গানা থেকে প্রায় এক হাজার শ্রমিককে নিয়ে ট্রেন রওনা দিল ঝাড়খণ্ডের উদ্দেশে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার জানিয়েছিল, লকডাউনের মধ্যে ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক এবং ছাত্রছাত্রীদের ঘরে ফেরার অনুমতি দেওয়া হবে। তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে কেন্দ্র। স্পষ্ট বলা হয়েছে, যাঁদের কোনও উপসর্গ নেই তাঁরাই কেবল বাড়ি ফিরতে পারবেন। রাজ্যগুলিকে নোডাল বডি গঠন করে পরিবহণের ব্যবস্থা করতে বলে কেন্দ্র। পাঞ্জাব, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য দাবি জানায়, শ্রমিকদের ফেরাতে ট্রেনের বন্দোবস্ত করুক সরকার। আংশিক ভাবে সেই দাবি মেনেও নেয় দিল্লি। সেই মতো আজ রওনা দিল প্রথম ট্রেনটি। লকডাউন ঘোষণার পর থেকেই ভিন্ রাজ্যে আটকে পড়া শ্রমিকদের দুর্দশার ছবি সামনে এসেছে। বাড়ি ফিরতে চেয়ে কোনও যানবাহন না পেয়ে মাইলের পর মাইল হাঁটতে দেখা গিয়েছে শ্রমিকদের। পথে মৃত্যুর ঘটনাও ঘটেছে। লকডাউন চলাকালীন দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনাসে শ্রমিকদের গিজগিজে ভিড় এবং এপ্রিলে বান্দ্রার শ্রমিক বিক্ষোভ নিয়ে ব্যাপক হট্টগোল পড়ে যায়। বিরোধী দলগুলি দাবি জানায়, ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের হাতে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করুক সরকার। সেইরকম কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্র। তবে বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। অনেকের বক্তব্য, শ্রমিকদের এই যাতায়াত কেন্দ্র এবং রাজ্যগুলির কাছে বড় চ্যালেঞ্জ। তার কারণ কেন্দ্রকে যেমন কয়েক লক্ষ শ্রমিককে নিজেদের রাজ্যে.পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে তেমনই তাঁরা রাজ্যে পৌঁছনোর পর রাজ্য সরকারগুলির উপর দায়িত্ব থাকবে ভিন্ রাজ্য থেকে আসা শ্রমিকদের যথাযথ স্ক্রিনিং করা। নাহলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে। ইতিমধ্যেই যেমন পশ্চিমবঙ্গ.সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যে শ্রমিকরা ফিরলেও কন্টেইনমেন্ট জোনে ঢুকতে দেওয়া হবে না।

```