Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

খোদ কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের তৎপরতায় হাতেনাতে পাকড়াও ১

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ। তাও আবার খোদ কলকাতায়। তবে এ বার তৎপর ছিল পুলিশ। তাই হাতেনাতে পাকড়াও করা গিয়েছে এক অপরাধীকে। যদিও চম্পট দিয়েছে তার আর এক সঙ্গী। রবিবার সাতসকালেই ১০০ নম্বরে ফোন পায় কলকাতা। অভিযোগ গুরুতর। চলন্

খোদ কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের তৎপরতায় হাতেনাতে পাকড়াও ১

শেষ আপডেট: 30 June 2019 08:29

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ। তাও আবার খোদ কলকাতায়। তবে এ বার তৎপর ছিল পুলিশ। তাই হাতেনাতে পাকড়াও করা গিয়েছে এক অপরাধীকে। যদিও চম্পট দিয়েছে তার আর এক সঙ্গী। রবিবার সাতসকালেই ১০০ নম্বরে ফোন পায় কলকাতা। অভিযোগ গুরুতর। চলন্ত বাসে শ্লীলতাহানি হয়েছে। অবশেষে শিয়ালদহের কাছে এনআরএস হাসপাতালের সামনে একটি বেসরকারি বাস থেকে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ খান (২৪)। জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ ধুলাগড়-শিয়ালদহ রুটের একটি বাসে এই ঘটনা ঘটেছে, ওই বাসেরই যাত্রী ছিলেন হাওড়ার বাসিন্দা এক মহিলা। তিনিই অভিযোগ জানিয়েছিলেন শ্লীলতাহানির। মহিলার অভিযোগ, চলন্ত বাসে ওয়েলিংটন ক্রসিংয়ের কাছে দুই যুবক তাঁর শ্লীলতাহানি করে। এরপরে বাস থেকে ১০০ নম্বর ডায়াল করে অভিযোগ জানান মহিলা। ফোন পেয়েই তৎপর হয় পুলিশ। স্থানীয় থানা এবং পুলিশ পেট্রলিং কারের সাহায্যে অবশেষে এনআরএস-এর সামনে বাসটিকে আটকানো হয়। গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে ধৃত মহম্মদ খান উলুবেড়িয়ার বাসিন্দা। পলাতক আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত মহম্মদ খানের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় রুজু হয়েছে মামলা। তদন্তের স্বার্থে ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

```