Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফের অসুস্থ সৌরভ, তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মহারাজ গতকাল ফের অস্বস্তি বোধ করেন। বুকে চাপ চাপ ব্যথা অনুভূত হয়। বুধবার দুপুরেও বুকে অস্বস্তি বোধ হয়। তার পরই আর ঝুঁকি না নিয়ে তাঁকে অ্যাপোলো হাসপাত

ফের অসুস্থ সৌরভ, তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে

শেষ আপডেট: 27 January 2021 12:22

দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মহারাজ গতকাল ফের অস্বস্তি বোধ করেন। বুকে চাপ চাপ ব্যথা অনুভূত হয়। বুধবার দুপুরেও বুকে অস্বস্তি বোধ হয়। তার পরই আর ঝুঁকি না নিয়ে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিন করিডর করে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এ মাসের ২ তারিখ সকালে বাড়িতে জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তাঁকে তৎক্ষণাৎ উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। পরে আরও জানানো হয় যে তাঁর একটি আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সেই সঙ্গে আরও দুটো আর্টারিতে ব্লকেজ রয়েছে। তবে সে বার তাঁর একটি ধমনীতেই স্টেন্ট বসানো হয়েছিল। তাঁর হৃদপিণ্ডে স্টেন্ট বসিয়েছিলেন কার্ডিও সার্জেন আফতাব খান। তবে বাকি দুটো ধমনীতে স্টেন্ট বসানো বাকি ছিল। আফতাব খান অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যুক্ত। সম্ভবত সেই কারণেই সৌরভকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে ৭ তারিখ ছাড়া পেয়েছিলেন তিনি। তার ২০ দিনের মাথায় ফের সৌরভকে ভর্তি করা হল হাসপাতালে। সৌরভের হৃদপিণ্ডে তখন যে সমস্যা হয়েছিল, সে বিষয় বিশদে ব্যাখ্যা করেছিলেন ডক্টর অরিত্র কোনার। তিনি কী বলেছিলেন, পড়ুন।

গাঙ্গুলি বাড়ির কোলেস্টেরলের হিস্ট্রিই কি ঝুঁকি বাড়িয়েছে সৌরভের, ডাক্তারবাবু কী বলছেন

বিস্তারিত আসছে...

```