Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

এটিএম লুঠের চেষ্টা শহরে, না পেরে সিসিটিভি খুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো: ফের রক্ষী বিহীন এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হলো শহরে। লুঠ করতে না পেরে এটিএমের সিসিটিভি ক্যামেরা নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ১৪৫ নম্বর বি কে পাল এভিনিউতে। কানাড়া ব্যাঙ্কের একটি এটিএম লুঠের চেষ্টা করা হয়। বৃহস্পতিব

এটিএম লুঠের চেষ্টা শহরে, না পেরে সিসিটিভি খুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 25 October 2018 11:47

দ্য ওয়াল ব্যুরো: ফের রক্ষী বিহীন এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হলো শহরে। লুঠ করতে না পেরে এটিএমের সিসিটিভি ক্যামেরা নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ১৪৫ নম্বর বি কে পাল এভিনিউতে। কানাড়া ব্যাঙ্কের একটি এটিএম লুঠের চেষ্টা করা হয়। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা দেখতে পান, এটিএমটি ভাঙা। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ এসে দেখেন ভাঙার চেষ্টা করেও তা না পেরে সিসিটিভি খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও কলকাতায় নিরাপত্তারক্ষী বিহীন এবং অ্যান্টি-স্কিমিং ডিভাইস ছাড়া এটিএমগুলিকে টার্গেট করে গ্রাহকদের টাকা তুলে নিয়েছে সাইবার প্রতারকরা৷ তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে কয়েকটি এটিএমের সিসিটিভিও ঠিক মতো কাজ করছে না৷ এটিএমগুলির নিরাপত্তারক্ষী মোতায়েনের দায়িত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের৷ সাধারণ মানুষের অভিযোগ, শহরের নিরাপত্তারক্ষী বিহীন এটিএমগুলি কে চিন্হিত করছে দুষ্কৃতীরা৷ তারপরই সময় সুযোগ বুঝে কাজ সারছে ৷ বুধবার রাতেও দুষ্কৃতীরা নিরাপত্তারক্ষী বিহীন এটিএমটিকেই টার্গেট করে৷ তবে এত ঘটনার পরেও যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের হঁশ ফেরেনি, তা ফের একবার প্রমাণ হল বি কে পাল এভিনিউয়ের ঘটনায়৷ ফলে নিরাপত্তারক্ষী বিহীন এটিএম থেকে টাকা তুলতে ভয় পাচ্ছেন সাধারন মানুষ৷ এটিএম নিরাপত্তার বিষয় সচেতন না হলে জালিয়াতদের রোখা সম্ভব নয় বলে মনে করছে শহরবাসী৷ অনেকেই তাই এটিএম ছেড়ে ব্যাঙ্কে গিয়ে লেনদেন করছেন৷

```