Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সল্টলেকে রহস্যমৃত্যু! বন্ধ বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে বন্ধ বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, সল্টলেকের বিজে ব্লকে ৪০৯ নম্বর বাড়ি থেকে ওই দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জয়দীপ বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে বাড়ির কেয়ারট

সল্টলেকে রহস্যমৃত্যু! বন্ধ বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 4 October 2020 07:06

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে বন্ধ বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, সল্টলেকের বিজে ব্লকে ৪০৯ নম্বর বাড়ি থেকে ওই দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জয়দীপ বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে বাড়ির কেয়ারটেকার এসে বহুক্ষণ ডেকেও জয়দীপবাবুর সাড়াশব্দ পাননি। বারবার দরজায় ধাক্কা দেওয়া হয়। কেয়ারটেকার অনেকবার ফোনও করেন জয়দীপবাবুকে। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। অন্যদিক থেকে কোনও জবাব আসেনি। এ হেন ঘটনায় সন্দেহ হওয়ায় প্রতিবেশীরাই খবর দেন পুলিশে। তারা এসে দরজা ভেঙে জয়দীপবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে এসেছিল পূর্ব বিধাননগর থানার পুলিশ। বাড়ির হল ঘর থেকে উদ্ধার হয়েছে জয়দীপবাবুর ঝুলন্ত দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে জয়দীপবাবু একাই থাকতেন কিনা সে বিষয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যক্তির পেশা কী এবং বয়স কত তাও জানার চেষ্টা চলছে। এটা আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। কথা বলা হচ্ছে ওই বাড়ির কেয়ারটেকারের সঙ্গেও। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন মৃত জয়দীপ বন্দ্যোপাধ্যায়। তবে কী কারণে এই অবসাদ সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যদি সত্যিই জয়দীপবাবু অবসাদে ভুগে থাকেন তাহলে তার কারণ কী সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ এবং সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মানসিক অবসাদের কারণে জয়দীপবাবুর আত্মহত্যা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা। এই ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঘটনাস্থল। বিনা অনুমতিতে কারও প্রবেশ করা নিষেধ বলে জানিয়েছে পুলিশ। বাড়ি থেকে মূল্যবান কিছু খোয়া গিয়েছে কিনা সেটাও খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।

```