Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মায়ের মাথায় হাতুড়ির বাড়ি অধ্যাপিকা মেয়ের, সল্টলেকের আবাসনে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো: মায়ের মাথায় একের পর এক হাতুড়ির ঘা মারছেন পেশায় অধ্যাপিকা মেয়ে। গোটা ঘর ভেসে যাচ্ছে রক্তে। দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীরা। কোনওরকমে দরজা ভেঙে মাকে উদ্ধার করেন মেয়ের হাত থেকে। এই মু

মায়ের মাথায় হাতুড়ির বাড়ি অধ্যাপিকা মেয়ের, সল্টলেকের আবাসনে তুলকালাম

শেষ আপডেট: 31 December 2019 14:01

দ্য ওয়াল ব্যুরো: মায়ের মাথায় একের পর এক হাতুড়ির ঘা মারছেন পেশায় অধ্যাপিকা মেয়ে। গোটা ঘর ভেসে যাচ্ছে রক্তে। দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীরা। কোনওরকমে দরজা ভেঙে মাকে উদ্ধার করেন মেয়ের হাত থেকে। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মা। পুলিশের নজর এড়িয়ে চম্পট দিয়েছেন মেয়ে। ঘটনাটি সল্টলেকের একটি অভিজাত আবাসনের। পুলিশ সূত্রে খবর, আবাসনে একাই থাকতেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এস কে প্রতিহার। তাঁর স্ত্রী দীপালি ও মেয়ে ঋতুপর্ণা বেঙ্গালুরুতে থাকেন। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যাপিকার চাকরি করেন ঋতুপর্ণা। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, এক সপ্তাহ আগে মা-মেয়ে কলকাতায় ফেরেন। তারপরেই সেই ফ্ল্যাট ছেড়ে চলে যান এস কে প্রতিহার। পুলিশ জানিয়েছে, মঙ্গলবারই বেঙ্গালুরুতে ফিরে যাওয়ার কথা ছিল দীপালি ও ঋতুপর্ণার। কিন্তু সকাল থেকেই তাঁদের মধ্যে বচসা বাধে। প্রতিবেশীরা চিৎকার-চেঁচামেচি শুনতে পাচ্ছিলেন। কিছুক্ষণ পরেই দীপালিদেবীর আর্তনাদ শুনতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের সামনে যান নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীরা। কোল্যাপসিবল গেট বন্ধ থাকলেও দরজা বন্ধ ছিল না। তাই ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তখনই ওই দৃশ্য দেখতে পান তাঁরা। প্রতিবেশীরা জানিয়েছেন, সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীকে দিয়ে কোল্যাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানায়। মাকে মারার পাশপাশি ফ্ল্যাটের ভিতরে কয়েকটি বাক্সে নাকি আগুনও ধরিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা। গ্যাসও খোলা ছিল। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে আটক করে ঋতুপর্ণাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপালিদেবীকে। সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

আরও পড়ুন দিল্লিতে বরাত পেয়েই বিহারে বিজেপির বিরুদ্ধে সরব প্রশান্ত, অঙ্কটা কী

পুলিশ জানিয়েছে, ঋতুপর্ণার কথায় অসঙ্গতি ধরা পড়ছিল। কেন তিনি মাকে আঘাত করেছেন, তার কোনও স্পষ্ট জবাব দিচ্ছিলেন না। মানসিকভাবে ঋতুপর্ণা সুস্থ কিনা তা জানার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকেই পুলিশকে এড়িয়ে চম্পট দেন তিনি। ঋতুপর্ণার খোঁজ শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে এস কে প্রতিহারেরও। ঠিক কী কারণে স্ত্রী-মেয়ে আসার পরেই তিনি ফ্ল্যাট ছেড়ে চলে গেলেন, তাও ভাবাচ্ছে পুলিশকে।

```