Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

আত্মরক্ষা করতে যা করেছি বেশ করেছি, বললেন বাবুলকে নিগ্রহে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার গতির যুগে তাঁর ছবি ভাইরাল হতে সময় লাগেনি। গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিগ্রহের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিযোগ, বাম ও অতিবাম সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্ররাই এতে নেতৃত

আত্মরক্ষা করতে যা করেছি বেশ করেছি, বললেন বাবুলকে নিগ্রহে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন

শেষ আপডেট: 23 September 2019 10:30

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার গতির যুগে তাঁর ছবি ভাইরাল হতে সময় লাগেনি। গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিগ্রহের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিযোগ, বাম ও অতিবাম সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্ররাই এতে নেতৃত্ব দিয়েছিলেন। বর্ধমানের দেবাঞ্জন বল্লভের ছবি দেখা গিয়েছিল। সে দিনের পর সোমবার ক্যাম্পাসে এলেন দেবাঞ্জন। এবং স্পষ্ট জানালেন, তিনি অনুতপ্ত নন। যা করেছেন বেশ করেছেন। এ দিন দেবাঞ্জন বলেন, “আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম। উনি উত্তর না দিয়ে আমাকে মারতে গিয়েছিলেন। আমি আত্মরক্ষা করেছি মাত্র!” তাঁর বক্তব্য, “আমার ছবি বিকৃত করে বিজেপি আইটি সেল ঘৃণা ছড়াচ্ছে।” দু’দিন আগেই দেবাঞ্জনের ক্যানসার আক্রান্ত মা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় ছেলের হয়ে বাবুলের কাছে আবেদন করেছিলেন। যাতে তাঁর ছেলের কোনও ক্ষতি না হয়। জবাবে আসানসোলের সাংসদ লিখেছিলেন, তিনি কোনও এফআইআর করেননি। কাউকে করতেও দেননি। বলেছিলেন, “দুশ্চিন্তা করবেন না মাসিমা। আপনি সেরে উঠুন। আপনার ছেলের কোনও ক্ষতি হবে না।” এ দিন দেবাঞ্জন অভিযোগ করলেন, তাঁর মায়ের ক্যানসার নিয়ে রাজনীতি হচ্ছে। মা-কে জোড় করে ওই ভিডিও করানো হয়েছিল বলে অভিযোগ তাঁর। দেবাঞ্জন বলেন, “আমি কোনও ভুল কাজ করিনি। মায়ের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রশ্ন করবই।”

```