Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

পার্ক সার্কাসে রমরম করে চলছিল ভুয়ো কল সেন্টার, ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণা। হাতেনাতে ধরল পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পার্ক সার্কাস এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন ধরেই খবর আসছিল ক

পার্ক সার্কাসে রমরম করে চলছিল ভুয়ো কল সেন্টার, ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 27 July 2021 04:32

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণা। হাতেনাতে ধরল পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পার্ক সার্কাস এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন ধরেই খবর আসছিল কলসেন্টারের আড়ালে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছে অভিযুক্তরা। মূলত কলসেন্টার থেকে ভয়েস কলে ফোন করে ফাঁদ পাতা হত। তদন্তকারীদের অনুমান, কম্পিউটারের প্রযুক্তিগত সহায়তা করার নাম করে গ্রাহকদের কাছে ভাইরাস এবং ম্যালওয়্যারে ভরা সফটওয়্যার পাঠানোর চেষ্টা করা হত। আর সেই সফটওয়্যার ব্যবহার করে বিপাকে পড়তেন ওই গ্রাহকেরা। তার পরে বাধ্য করা হত মোটা অঙ্কের টাকা দিতে। ওই অফিসে অভিযান চালিয়ে মোবাইল ও ল্যান্ড ফোন, সিম কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বছর ব্রিটেনের কয়েক হাজার নাগরিককে একই কায়দায় কলসেন্টার খুলে প্রতারণা করেছিল একটি চক্র। একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অভিযোগ পেয়ে লালবাজারের গোয়েন্দারা ওই চক্রের সঙ্গে যুক্ত সাত জনকে গ্রেফতার করেছিল। ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে আগেও অভিযান চালিয়ে কলকাতা থেকেই ১৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। চৌবাগা রোডে রোডে একটি বহুতলের চারতলায় ছিল ওই ভুয়ো কল সেন্টারের অফিস। সেখান থেকে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, ৩টি হার্ড ডিস্ক, ২টি ওয়াইফাই রাউটার এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ

```