Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ওয়াশিংটনের বিক্ষোভে গান্ধীমূর্তিতে 'হামলা', মহাত্মার স্ট্যাচু ঢাকা হল কাপড় দিয়ে

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গলায় পা দিয়ে মেরে ফেলার ঘটনা নিয়ে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা সতর্কতা, কার্ফু উড়িয়েই আমেরিকার একের পর এক শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আন্দোলন। আর তার মধ্যেই ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসের স

ওয়াশিংটনের বিক্ষোভে গান্ধীমূর্তিতে 'হামলা', মহাত্মার স্ট্যাচু ঢাকা হল কাপড় দিয়ে

শেষ আপডেট: 4 June 2020 03:53

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গলায় পা দিয়ে মেরে ফেলার ঘটনা নিয়ে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা সতর্কতা, কার্ফু উড়িয়েই আমেরিকার একের পর এক শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আন্দোলন। আর তার মধ্যেই ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর মূর্তির উপর আঘাত হানার ঘটনা ঘটল। https://twitter.com/ANI/status/1268352866919444480?s=20 সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, একদল উগ্র আন্দোলনকারী গান্ধীজির মূর্তিতে কালি লেপে দিয়েছে। গ্রাফিত্তি করার স্প্রে দিয়ে রঙ দিয়ে তা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তারপরই স্থানীয় প্রশাসন কাপড় দিয়ে ঢেকে দিয়েছে ওয়াশিংটনের গান্ধীজির স্ট্যাচুটি। গত ২ ও ৩ জুনের রাতে এ ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় ভারতীয় দূতাবাসের কাছে দুঃখপ্রকাশ করেছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে জানিয়েছে, যত দ্রুত সম্ভব মূর্তিটি পরিষ্কার করার ব্যবস্থা করছেন তাঁরা। মেট্রোপলিটন পুলিশ, ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস এবং ন্যাশনাল পার্ক পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে বলেও জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র দফতর। এমনিতেই কোভিড সংক্রমণে আমেরিকায় তীব্র জীবন সংকট তৈরি হয়েছে। লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন কোভিডে আক্রান্ত হয়ে। তার মধ্যেই কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে আন্দোলন যে ভাবে তীব্র হচ্ছে তা উদ্বেগ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। ১৩টি গুরুতপূর্ণ শহরে কার্ফু জারি করেও বিক্ষোভের আঁচ কমাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। অ্যান্টিফা (অ্যান্টি ফাসিস্ত)-র তরুণ-তরুণীদের আন্দোলন দু'দিন আগে আছড়ে পড়েছিল হোয়াইট হাউসের দোড়গোড়ায়। বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের আন্দোলনকে সংহতি জানাতে পৃথিবীর বিভিন্ন দেশে পথে নেমেছেন মানুষ। সিডনি থেকে জুরিখ, কেপটাউন থেকে কালকাতাতে হয়েছে বিক্ষোভ। কিন্তু সেই বিক্ষোভের মধ্যেই আঘাত এল জাতির জনকের মূর্তিতে। যা নিয়ে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। মূর্তিতে হামলা চালানোর ঘটনা নতুন নয়। এর আগে এদেশেও দেখা গিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে কালি লেপে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুতে। সেখানেও একই ভাবে মূর্তিটি ঢেকে দিয়েছিল কর্তৃপক্ষ। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা থেকে পেরিয়ারের মূর্তির উপর হামলার ঘটনা গত কয়েক বছরে প্রত্যক্ষ করেছে দেশবাসী। এবার গান্ধীমূর্তির উপর আঘাত এল মার্কিন মুলুকে।

```