Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

Breaking: উনিশের ভোটে লড়তে চাই না, নিজেই বললেন সুষমা

দ্য ওয়াল ব্যুরো:  উনিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। শারীরিক কারণেই তিনি আর ভোটে লড়বেন না বলে জানিয়েছেন ৬৬

Breaking: উনিশের ভোটে লড়তে চাই না, নিজেই বললেন সুষমা

শেষ আপডেট: 20 November 2018 09:17

দ্য ওয়াল ব্যুরো:  উনিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। শারীরিক কারণেই তিনি আর ভোটে লড়বেন না বলে জানিয়েছেন ৬৬ বছর বয়সী বিজেপি নেত্রী। বর্ষীয়ান এই বিজেপি নেত্রী সংবাদমাধ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় বলেন, "এটা দল সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত, উনিশের লোকসভা ভোটে আমি আর লড়ব না।" জাতীয় রাজনীতির দীর্ঘদিনের মুখ সুষমা। অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের মতো তিনটি দায়িত্ব সামলাতেন তিনি। কিন্তু পর্যবেক্ষকদের অনেকেই বলেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের এই জমানায় মানিয়ে নিতে পারছিলেন তিনি। প্রসঙ্গত, ২০১২ সালে গোয়ায় বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজরা মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া থেকে আটকাতে চেষ্টা করেছিলেন। কিন্তু সঙ্ঘপরিবার পাশে দাঁড়ানোয়, মোদীই হন প্রধানমন্ত্রীপদপ্রার্থী। বিজেপি-র অনেক নেতাই বলেন, সেই সময় সুষমার মধ্যেও একটা সুপ্ত বাসনা ছিল প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু তা আর হয়নি। গত ভোটে মধ্যপ্রদেশের বিদিশা থেকে জিতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলেও, আসলে সমস্ত কূটনৈতিক বিষয় দেখাশোনা করত মোদীর অফিসই। পর্যবেক্ষকদের মতে, নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে, বিভিন্ন সময়ে টুইটারে তাঁকে সক্রিয় হতে দেখা গিয়েছে। ভারতের কোনও শ্রমিক বিদেশে আটকে পড়লে, বা বিদেশমন্ত্রকের এক্তিয়ারে পড়ে এমন অনেক বিষয় নিয়েই গত কয়েক বছরে টুইটারে যথেষ্ট সক্রিয়তা ছিল তাঁর। কিন্তু দফতর চালানোর ক্ষেত্রে মোদী-শাহদের নিয়ন্ত্রণেই তাঁকে কাজ করতে হতো বলে মত অনেকের। প্রসঙ্গত, সিবিআই, আরবিআই-সহ নানান ইস্যুতে মোদী এখন খানিকটা চাপেই রয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিতে গৃহযুদ্ধ থেকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে আকচাআকচি সবই এখন প্রকাশ্যে চলে এসেছে। পর্যবেক্ষকদের মতে, সুষমা পোড় খাওয়া রাজনীতিক। হতে পারে সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবীর, এটি হয়তো মোদী-শাহকে চাপে ফেলারই একটা কৌশল।

The Wall-ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```