Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ট্রাকের ধাক্কা, দুটি বগি লাইনচ্যুত, মৃত ১

দ্য ওয়াল ব্যুরো: ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত হলো রাজধানী এক্সপ্রেসের দুটি কামরা। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের থান্ডালায়। একটি লেভেলক্রসিং পেরনোর সময় চলন্ত রাজধানীতে ধাক্কা মারে একটি ট্রাক। দুমড়ে যায় দশ চাকার ট

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ট্রাকের ধাক্কা, দুটি বগি লাইনচ্যুত, মৃত ১

শেষ আপডেট: 18 October 2018 05:00

দ্য ওয়াল ব্যুরো: ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত হলো রাজধানী এক্সপ্রেসের দুটি কামরা। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের থান্ডালায়। একটি লেভেলক্রসিং পেরনোর সময় চলন্ত রাজধানীতে ধাক্কা মারে একটি ট্রাক। দুমড়ে যায় দশ চাকার ট্রাকটি। আশঙ্কাজনক অবস্থায় চালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। রেলের শীর্ষ আধিকারিক রাজেশ দত্ত বাজপেয়ী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, এই ঘটনায় লাইনচ্যুত হয় ট্রেনের বি-৭ এবং বি-৮ কামরা। ঘণ্টা তিনেকের চেষ্টায় তোলা হয় কামরা দুটিকে। যাত্রীরা অক্ষত আছেন বলেই জানিয়েছেন রেলের এই শীর্ষ আধিকারিক। ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য কামরায়। বেলা সাড়ে দশতার পর রেল চলাচল স্বাভাবিক হয়। হজরত নিজামুদ্দিন থেকে ত্রিবান্দ্রম যাচ্ছিল ট্রেনটি। রেলের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত হবে। কী করে ওই ট্রাক লাইনে চলে এল, লেভেল ক্রসিং-এর দায়িত্বে থাকা কর্মীর কোনও গাফিলতি ছিল কিনা সবটাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলের শীর্ষ আধিকারিকরা।

```