হাত-পা বেঁধে পরিবারের চোখের সামনে ক্লাস নাইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো : ক্লাস নাইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল বিহারে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিহারের মুজফফরপুরে এই ঘটনা ঘটেছে। মিথানপুরার এসএইচও বিজয় প্রসাদ রাই জানিয়েছেন, রবিবার রাতে ইমলি চকে ওই ছাত্রীর বাড়িতে জোর করে চার ব্যক্তি
শেষ আপডেট: 22 October 2018 16:43
দ্য ওয়াল ব্যুরো : ক্লাস নাইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল বিহারে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিহারের মুজফফরপুরে এই ঘটনা ঘটেছে। মিথানপুরার এসএইচও বিজয় প্রসাদ রাই জানিয়েছেন, রবিবার রাতে ইমলি চকে ওই ছাত্রীর বাড়িতে জোর করে চার ব্যক্তি ঢুকে পড়ে। তারপর ছাত্রীর বাড়ির লোকেদের মারধর করে হাত-পা বেঁধে রাখে। বাড়ির লোকেদের সামনেই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চার ব্যক্তির মধ্যে একজন একটি কার্টন কারখানার মালিক। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। ছাত্রীরও জবানবন্দি নেওয়া হয়। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।
মুজফফরপুরের পুলিশ সুপার মনোজ কুমার জানিয়েছেন, ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি ও যেখানে তাঁরা লুকিয়ে থাকতে পারেন, এরকম সব জায়গায় তল্লাশি চাল্লাছে পুলিশ। পুলিশের দাবি শিগগির অভিযুক্তদের গ্রেফতার করা হবে।