Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বউ পেটাতে গিয়ে বাচ্চার মাথায় লাঠি, সন্তান খুনে ফেরার বাবা

দ্য ওয়াল ব্যুরো: তুমুল ঝগড়া চলছিল বাবা-মায়ের মধ্যে। কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতিতে। গণ্ডগোলের মাঝে পড়ে মাথায় চোট পায় দম্পতির পাঁচ মাসের সন্তান। মৃত্যু হয়েছে বাচ্চাটির। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব দিল্লির কোন্দলি এলাকায়। পুলিশ জানিয়েছ

বউ পেটাতে গিয়ে বাচ্চার মাথায় লাঠি, সন্তান খুনে ফেরার বাবা

শেষ আপডেট: 10 October 2019 12:48

দ্য ওয়াল ব্যুরো: তুমুল ঝগড়া চলছিল বাবা-মায়ের মধ্যে। কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতিতে। গণ্ডগোলের মাঝে পড়ে মাথায় চোট পায় দম্পতির পাঁচ মাসের সন্তান। মৃত্যু হয়েছে বাচ্চাটির। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব দিল্লির কোন্দলি এলাকায়। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই ঝগড়া শুরু হয়েছিল দিল্লি নিবাসী দীপ্তি (২৯) এবং তাঁর স্বামী সত্যজিতের (৩২)। হঠাৎই লাঠি হাতে দীপ্তির দিকে তেড়ে যান তাঁর স্বামী। শুরু হয় মারধর। এই লাঠিতেই ছিল একটি পেরেক। অসাবধানতায় এই পেরেক গিয়ে লাগে দীপ্তি এবং সত্যজিতের পাঁচ মাসের সন্তানের মাথায়। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা হয় বাচ্চাটির। মঙ্গলবার ঘটেছিল এই দুর্ঘটনা। ২৪ ঘণ্টা পর বুধবার সকাল থেকেই আচমকা বমি করতে শুরু করে শিশুটি। অবস্থা বেগতিক দেখে সন্তানকে নিয়ে বাড়ির কাছের বেসরকারি হাসপাতালে যান দীপ্তি। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে বাচ্চাটির মাথায় পেরেকের আঘাতের ফলে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বাচ্চাটির বাবা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় গাজিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে সত্যজিতের বিরুদ্ধে। অন্নিচ্ছাকৃত খুনের দায়ে রুজু হয়েছে মামলাও।

```