Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সোশ্যাল মিডিয়ায় আসক্তি, ককপিটেই ঘুমিয়ে পড়ছেন বায়ুসেনার পাইলটরা, মন্তব্য বায়ুসেনা প্রধানের

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে ক্লান্তিতে ডুবে যাচ্ছে শরীর। পর্যাপ্ত ঘুম হচ্ছে না। ককপিটে বসে চোখ বুজে আসছে বায়ুসেনার পাইলটদের। ভারতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে এই বিপজ্জনক দিক সামনে আনলেন স্বয়ং বায়ুসেনা প্রধান। ইন্ডিয়ান সোসা

সোশ্যাল মিডিয়ায় আসক্তি, ককপিটেই ঘুমিয়ে পড়ছেন বায়ুসেনার পাইলটরা, মন্তব্য বায়ুসেনা প্রধানের

শেষ আপডেট: 15 September 2018 04:31

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে ক্লান্তিতে ডুবে যাচ্ছে শরীর। পর্যাপ্ত ঘুম হচ্ছে না। ককপিটে বসে চোখ বুজে আসছে বায়ুসেনার পাইলটদের। ভারতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে এই বিপজ্জনক দিক সামনে আনলেন স্বয়ং বায়ুসেনা প্রধান।

ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যারোস্পেস মেডিসিনের ৫৭তম বার্ষিক অনুষ্ঠানে এয়ার মার্শাল বি এস ধানোয়া একটি পদ্ধতি বের করার পরামর্শ দেন । যার মাধ্যমে বোঝা যাবে যে ওই বিমান চালকের ঘুম কম হয়েছে এবং অত্যধিক ক্লান্ত কিনা। না হলে বিপদ আগামী দিনে বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ২০১৩ সালে রাজস্থানের উত্তরলাই বায়ুসেনা ঘাঁটিতে এই কারণেই একটি দুর্ঘটনা ঘটেছিল। আগের রাতে কম ঘুমনোর কারণে, বিমান চালাতে চালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে দুর্ঘটনার কবলে পড়েন পাইলট। ভেঙে পড়ে বিমান।

তাঁর কথায় অতীতে পাইলটরা আগের রাতে মদ্যপান করে পরের দিন ককপিটে বসতেন। প্রযুক্তিগত চেকআপে সেই সম্ভাবনা নেই। কারণ মেশিনেই তা ধরা পড়ে যায়। কিন্তু পর্যাপ্ত ঘুম না হওয়া অন্যতম বিপদের কারণ। একেও চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত বিকল্প ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেন ধানোয়া।


```